চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্ষীয়ান রাজনীতিক ও প্রাক্তন বিদেশমন্ত্রী কামাল খারাজির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তেহরানের রাজনৈতিক মহলে। গত সপ্তাহে তেহরানে তাঁর বাসভবনে ভয়াবহ বিমান হামলার ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। একই হামলায় প্রাণ হারান তাঁর স্ত্রী। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরানের কূটনৈতিক পরিসরে কামাল খারাজি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান। এই সময়কালে আন্তর্জাতিক মঞ্চে ইরানের কূটনৈতিক অবস্থান সুদৃঢ় করতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

আরও পড়ুন: মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় মুক্তির পরে পদোন্নতি! পেতে চলেছেন ব্রিগেডিয়ার পদ

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরও তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসেবে সক্রিয় ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পররাষ্ট্রনীতি নির্ধারণে তাঁর মতামতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। পাশাপাশি তিনি ‘এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল’-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। খারাজি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর স্পষ্ট ও অকপট বক্তব্যের জন্য সুপরিচিত ছিলেন। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, যদিও সে বিষয়ে এখনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছিল। তাঁর মৃত্যু শুধু ইরানের জন্য নয়, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনের জন্যও বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। বর্তমান অস্থির পরিস্থিতিতে তাঁর প্রয়াণ ইরানের নীতি ও নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলে দিল।

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩