ছ’মাসের মধ্যেই বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতায় আসার ছ’মাসর মধ্যে বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে। দলীয় ইস্তেহার প্রকাশ মঞ্চে এমনটাই ঘোষণা অমিত শাহের। আজ, শুক্রবার নিউটাউনে একটি বিলাসবহুল হোটেলে বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যার পোশাকি নাম ‘ভরসার শপথ’। সেই ইস্তেহারেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে বাংলাতে ক্ষমতাতে এলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে। উত্তরাখণ্ড ও গুজরাতের মতো এবার পশ্চিমবঙ্গেও এই নীতি চালু করার প্রতিশ্রুতি ভোটের মুখে দিয়ে বিতর্কের সৃষ্টি করলেন শাহ। 

আরও পডুন: ক্ষমতাতে এলেই বেকার যুবক-যুবতীদের তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য, প্রতিশ্রুতি শাহের

গো-বলয়ের নীতি বাংলার উপর চাপানোর চেষ্টা করছে বিজেপি, দাবি তৃণমূলের। উত্তরাখণ্ডে ধামি সরকার এই নীতি লাগু করেছে। গুজরাতও সেই পথে হেঁটেছে। এবার বাংলার উপরও সেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন শাহ। অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কোনওদিন লাগু করতে দেবেন না বলে বারবার বলে এসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাংলায় ক্ষমতাতে এলে এই নীতি লাগু হবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, ‘ভারতে যেখানে যেখানে বিজেপির সরকার আছে বা ক্ষমতায় আসবে সর্বত্র অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে। কেউ আটকাতে পারবেন না।’ সঙ্গে বিজেপির ইস্তেহারে আরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে। ক্যান্সার স্ক্রিনিং করা হবে। সপ্তম বেতন কমিশন চালু হবে। সব অপরাধীদের শাস্তি দেওয়া হবে। আয়ুষ্মান ভারত সহ অনান্য যোজনা চালু হবে। পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থাকে শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হবে। উত্তরবঙ্গে IIT, IIM তৈরি করা হবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলায় কোনও ভাগাভাগি নয়। বঙ্গভঙ্গ হবে না। বাংলা একটাই।’

কী এই অভিন্ন দেওয়ানি বিধি
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটিই আইন থাকবে। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে, ভারতব্যাপী নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে রাষ্ট্র। তবে সংবিধান বিশেষজ্ঞদের মতে, অন্যান্য নির্দেশমূলক নীতিগুলির তুলনায় অনুচ্ছেদ ৪৪-এর নির্দেশ অনেকটাই দুর্বল।

 

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ তাঁর?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি