বীজপুরে বিজেপি প্রার্থীর প্রচারে বিশৃঙ্খলা, স্লোগান পাল্টা স্লোগানে এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভার নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি। জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার। এই আবহে বীজপুরে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের প্রচারে মাঝে তৃণমূল বিজেপির পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আজ, শুক্রবার (১০ এপ্রিল) সকালে বীজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ৭ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, সেই প্রচারের মাঝে সুভাষনগর পেঁপেবাগান, ভাটবাগান সহ বিভিন্ন এলাকায় তৃণমূল বিজেপির জয়বাংলা এবং জয় শ্রীরামের পাল্টা স্লোগানে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

এই ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস জানান,  পুলিশের সামনেই তৃণমূল বিজেপির পাল্টা স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস অসভ্যতা করছে। তার পাশাপাশি সুদীপ্তবাবু আরও বলেন, তাদের দলীয় ফ্লেক্স ও বেনার ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও হস্তক্ষেপ করেনি। নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তাই পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানান বিজেপি প্রার্থী।

সম্প্রতি, পানিহাটিতে ভোটপ্রচারে বেরিয়ে হেনস্থার মুখে পড়েন বিজেপি প্রার্থী আরজি করের নির্যাতিতার মা। তাঁকে হেনস্তা এবং তাঁর সঙ্গে থাকা মহিলা সমর্থকদের উপরও হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ চলে তৃণমূল-বিজেপির স্লোগান, পালটা স্লোগান৷ যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর