ইরান-আমেরিকার বৈঠকের আগে আচমকাই নুর খান এয়ারবেসে উড়ে আসছে মার্কিন যুদ্ধবিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের ইসলামাবাদে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এই আবহে শুক্রবার পাকিস্তানের নূর খান বিমানঘাঁটির দিকে মার্কিন বিমানবাহিনীর একটি পরিবহন বিমানকে নামতে দেখা গেছে, যার গায়ে ‘চার্লস্টন’ লেখা ছিল। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে যে, ওয়াশিংটন-তেহরান বৈঠকের প্রস্তুতিই চলছে পাকিস্তানে।

তবে আলোচনার বিষয়ে এখনও চূড়ান্ত নিশ্চয়তা মেলেনি। দুই পক্ষই যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে একে অপরকে দোষারোপ করছে, ফলে পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী সংক্রান্ত পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, চুক্তি অনুযায়ী প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কথা থাকলেও তেহরান তা বাস্তবায়নে গড়িমসি করছে। অন্যদিকে ইরান দাবি করছে, লেবাননের পরিস্থিতিও যুদ্ধবিরতি কাঠামোর অন্তর্ভুক্ত এবং সেখানে ইজরায়েলি হামলা বন্ধ না হলে আলোচনা এগোবে না।

আরও পড়ুন: মায়ানমারের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রাক্তন সেনাপ্রধান মিন অং হ্লাইং

ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য আলোচনা অনুষ্ঠিত হওয়া নির্ভর করছে আমেরিকার সব ফ্রন্টে। বিশেষত লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে আলোচনা এগোনো কঠিন হবে। জানা গেছে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি পাকিস্তানে আসার জন্য রওনাও দিয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ইজরায়েল-বিরোধী মন্তব্যের পর ইজরায়েল কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। যদিও পরে ওই মন্তব্য মুছে ফেলা হয়। ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর রেড জোন এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, বহু রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, সম্ভাব্য আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে বাণিজ্য চলাচল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। 

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়