‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলবেই’, বৈঠকের আগে বড় মন্তব্য ট্রাম্পের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরান ও আমেরিকার যুদ্ধ থামাতে মধ্যস্থতার ভূমিকায় নেমেছে পাকিস্তান। সেই প্রেক্ষিতেই আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বসছে দুই দেশের প্রতিনিধিদল। এই বৈঠকেই নির্ধারিত হতে পারে পরিস্থিতি শান্তির পথে যাবে, নাকি সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে। গোটা বিশ্বের নজর এখন এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। তবে আলোচনার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন, হরমুজ প্রণালী খোলা থাকবেই। তাঁর দাবি, ইরান থাকুক বা না থাকুক, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ হতে দেওয়া হবে না। উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। তাই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে।

ইসলামাবাদে তেহরানের সঙ্গে নির্ধারিত যুদ্ধবিরতি আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (স্থানীয় সময়) জোর দিয়ে বলেছেন, “ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলে যাবে।” পাকিস্তানের রাজধানীতে আলোচনার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি তার জন্য শুভকামনা জানাই… তারা (ইরান) সামরিকভাবে পরাজিত, এবং এখন আমরা তাদের সঙ্গে বা তাদের ছাড়াই উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করতে চলেছি।” এমনকি ট্রাম্প এটাও জানিয়ে দিয়েছেন আলোচনা কোনও ফল না মিললে কি হবে। বলেছেন,” যদি  সমাধান না হয়, আমরা যেকোনো উপায়ে এর ইতি টানব, সবকিছু ভালোভাবে এগোচ্ছে। হরমুজ প্রণালী স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে  আমরা খুব শীঘ্রই এটি খুলে দেব।”

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের ফল ভুগছে গোটা বিশ্ব। আপাতত দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে সম্মতও হয়েছে তেহরান। তবে লেবাননের উপর ইজরায়েলের হামলা প্রভাব ফেলেছে যুদ্ধবিরতিতে। ইরান স্পষ্ট জানিয়েছে লেবাননের উপর ইজরায়েল হামলা বন্ধ না করলে ফল ভয়াবহ হবে। এই আবহেই যুদ্ধ থামাতে আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছে দুই পক্ষের প্রতিনিধি দল। যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে কূটনৈতিক ক্ষেত্রে বদলে যাবে একাধিক সমীকরণ । কিন্তু যদি আলোচনা ভেস্তে যায় তাহলে যুদ্ধ আরও মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সি বদল! অবস্থান বদলে ইস্তফায় রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের