বিয়ে প্রত্যাখ্যান করায় শরীরে প্রয়োগ HIV ইনজেকশন, তারপর যা করলেন তরুণী..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হায়দরাবাদে চাঞ্চল্যকর এক ঘটনায় আত্মঘাতী হলেন ২৪ বছরের এক তরুণী। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জেরে এক যুবক জোর করে তার শরীরে এইচআইভি-সংক্রমিত ইনজেকশন দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার প্রায় এক মাস পর মানসিক চাপে আত্মহত্যা করেছেন ওই তরুণী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মার্চ এই ঘটনা ঘটে। অভিযুক্ত মনোহর নামের এক যুবক ওই তরুণীর আত্মীয়। পরিবারের তরফে প্রথমে দু’জনের বিয়ের কথাও ঠিক হয়েছিল। তবে পরে জানা যায়, অভিযুক্তের বাবা-মা দু’জনেই এইচআইভিতে আক্রান্ত। সেই কারণে গত বছরের সেপ্টেম্বর মাসে তরুণীর পরিবার মনোহরকে পরীক্ষা করায়। পরীক্ষায় তিনিও এইচআইভি পজিটিভ বলে ধরা পড়েন।এই খবর জানার পরই তরুণী বিয়ে ভেঙে দেন অভিযোগ, এর পরেই ক্ষুব্ধ হয়ে মনোহর তরুণীর বাড়িতে গিয়ে জোর করে নিজের এইচআইভি-সংক্রমিত রক্ত ইনজেকশন দিয়ে দেন। ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

এরপর থেকেই তরুণী চরম মানসিক চাপে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। শুক্রবার বাড়ির মধ্যেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, এইচআইভি আক্রান্ত হওয়ার আশঙ্কা, সামাজিক কলঙ্কের ভয় এবং গভীর মানসিক আঘাত থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন। পোচারাম আইটি করিডর থানার এক পুলিশ আধিকারিক জানান, “এইচআইভি হামলার মানসিক অভিঘাতই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে বলে সন্দেহ। তবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর