স্টেথোস্কোপ হাতে ভোট প্রচার, রানাঘাটে নজির তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে যখন রাজনৈতিক প্রচার তুঙ্গে, তখন এক ভিন্ন ছবি দেখা গেল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। পেশায় চিকিৎসক তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ সৌগত বর্মন ভোটের প্রচারের মাঝেও নিজের মূল পরিচয় ভুলে যাননি। প্রচারের ব্যস্ততার পাশাপাশি তিনি নিয়মিতভাবে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন।

প্রচারে বেরিয়ে বিভিন্ন গ্রাম ঘুরে মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তাঁর কাছে বেশ ইতিবাচক। ডাঃ বর্মন জানান, গ্রাম থেকে গ্রামে ঘোরার সময় সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন, তা সত্যিই অভূতপূর্ব। মানুষের এই আবেগ এবং সমর্থন তাঁকে আরও বেশি উৎসাহিত করছে। তিনি মনে করেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়,এটি তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই ভোটের প্রচারের ব্যস্ততার মাঝেও রোগীদের সময় দিতে ভোলেন না। তাঁর কথায়, “আমি সকালে বাড়ি থেকে বেরোনোর আগেও রোগী দেখি, প্রচারের ফাঁকে সুযোগ পেলেই মানুষের শারীরিক সমস্যার কথা শুনি, আর বাড়ি ফিরেও রোগীদের চিকিৎসা করি। রোগী দেখা আমার নেশা এবং এটিই আমার প্রধান পরিচয়।”

এদিকে তীব্র গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় ৪০ থেকে ৪২টি স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব শিবিরে ডায়রিয়া, লু লাগা বা সানস্ট্রোকের মতো সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের দ্রুত পরিষেবা দেওয়ার বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।প্রচারের ধকল সামলাতে নিজের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনেছেন এই চিকিৎসক প্রার্থী। তিনি জানান, খাবারে রাখছেন টক ডাল, প্রচুর জল, ডিম, দই এবং পাঁচমিশালি সবজি। মানুষের পাশে থেকে সরাসরি সেবামূলক কাজের মাধ্যমে তিনি ইতিমধ্যেই জনমানসে বিশেষ ছাপ ফেলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা