‘বর্ধমান ধানের ভাণ্ডার,’ ভোটপ্রচারে এসে ‘হাস্যকর’ মন্তব্য মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: ভোটের বাংলায় ফের ভুল তথ্য দিয়ে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার পূর্ব বর্ধমানের কালনায় জনসভা করেন তিনি। সেখান থেকেই মোদি বলেন, ‘বর্ধমানকে ধানের ভাণ্ডার বলা হয়।’ যদিও কথাতেই আছে বর্ধমান শস্যের ভাণ্ডার। এটাতেই পরিচিত বাংলার এই জেলা। ফের রাজ্যে ভোটপ্রচারে এসে ভুল কথা বলে চর্চায় মোদি। আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। ‘বাংলাকে চেনেন না, আর পশ্চিমবঙ্গে সরকার গড়ার স্বপ্ন দেখছেন।’ কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। কখনও সাহিত্য সম্রাটকে বঙ্কিমদা, রবীন্দ্র সান্যাল, এইসব বলতে দেখা গিয়েছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। এবার বর্ধমানের ভুগোলটাই ভুল করে বসলেন মোদি।

গতকাল, শুক্রবার নিউটাউনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রানি রাসমনিকে, রানি রাসমতী বলেছিলেন। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ধেয়ে আসে। তারপরে এদিন ‘বর্ধমানকে ধানের ভাণ্ডার’ বলে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন মোদি। বাংলায় নির্বাচনী প্রচারে এসেই মনীষীদের নাম স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল ‘রসমনি।’ ভরা সংসদে বলেছিলেন, ‘‌বঙ্কিম দা’‌। রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতায় বসে অমিত শাহ বলেছিলেন, রবীন্দ্রনাথ সান্যাল। সুকান্ত মজুমদার প্রকাশ্য দিবালোকে সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, বিবেকানন্দ অজ্ঞ বামপন্থী প্রডাক্ট। বিজেপির নেতা–মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, ক্ষুদিরাম সন্ত্রাসবাদী, রামমোহন ব্রিটিশের দালাল, বন্দেমাতরম পঞ্চম জর্জের জন্য লেখা–সহ নানা মন্তব্যের বিরুদ্ধে আগেই কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন: ‘আমার মনোনয়ন বাতিলের চক্রান্ত করেছিল গদ্দাররা’, বিজেপিকে বিঁধলেন মমতা

এদিন কালনার জনসভা থেকে মোদি আরও বলেন, ‘আপনাদের ছ’টি গ্যারান্টি দিয়েছিলাম। সেগুলি পূরণের সময় এসেছে। বাংলায় দুর্নীতি নিয়ে বিজেপি শ্বেতপত্র জারি করবে। যাতে দুর্নীতিগ্রস্তদের হিসেব করা যায়। ১৫ বছরের হিসেব হবে। সব কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হবে। নির্বাচন কমিশনকে অভিনন্দন, তিন রাজ্যে কোনও হিংসা ছাড়াই এত মানুষ ভোট দিয়েছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া সফল হয়েছে। কয়েক মাস আগে আমরা বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় দেখেছি, যেখানেই অনেক ভোট পড়েছে, বেশি করে মহিলারা ভোট দিয়েছেন, সেখানেই বিজেপি এবং এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কেরলে এলডিএফ আর ইউডিএফ জেতার কথা নিজেরাও বলছে না। বাংলাতেও বিজেপি জয়ের দিকে এগোচ্ছে। আপনাদের জোশই আমাদের জয় পাকা করে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গুজরাতেও সকাল ১১-১২টায় এমন সভা আমি করতে পারি না। চাইলেও করা যায় না। আপনারা এখানে আশ্চর্য জমায়েত করেন প্রতি বার। আমি অভিভূত। এ রাজ্যে যে ৪ মে-র পর পরিবর্তন আসছে, তা এই সভা থেকেই নিশ্চিত।’

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?