‘আমার মনোনয়ন বাতিলের চক্রান্ত করেছিল গদ্দাররা’, বিজেপিকে বিঁধলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কেশিয়াড়ি:  তৃণমূলকে লড়াই করতে হচ্ছে বিজেপির ভ্যানিশ মেশিনের সঙ্গে। তাঁর কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত করেছিল গদ্দাররা। কেশিয়াড়ি থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তাঁর নামে দুটো মিথ্যা হলফনামা দিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল। কিন্তু তাঁরা সফল হয়নি। 

তিনি বলেছেন, অনেক অসম্মান করেছে। যাতে তিনি ভোটে দাঁড়াতে না পারেন, তারজন্য চেষ্টা করা হয়েছিল। তাঁর ওপরে এই অত্যাচার করলে, সাধারণ মানুষের ওপরে আরও অত্যাচার করবে। সম্মান নিয়ে বাঁচতে চাইলে মানুষের দরকার, তৃণমূল সরকার। কোন্ কেন্দ্রে কে প্রার্থী ভুলে যাওয়ার কথা বলে তিনি জানিয়েছেন, ২৯১ আসনে তিনিই প্রার্থী। তাঁর কথা ভেবেই প্রতিটি ভোট জোড়াফুলে দিন। দিল্লি থেকে দ্রুত চলে যাবে বিজেপি। এদিন বিজেপির সংকল্পপত্র নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করে বিজেপি সব অধিকার কেড়ে নেবে। মানুষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য কেড়ে নেবে। এটার পুরোপুরি বিরোধিতা করা হবে। তিনি প্রশ্ন তুলেছেন, সকলে যখন নির্বাচনে ব্যস্ত, তখন এই বিল কেন আনা হচ্ছে? বিজেপি চলে গেলে সমস্ত সেচ্ছাচারী বিল বাতিল করে দেওয়া হবে। বিজেপি থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। বিজেপি কখন কী বলছে, কখন কী করছে জানে না। প্রতি চেয়ারের আলাদা সম্মান আছে। কিন্তু বিজেপি দেশের মানুষের সম্মানের কথা ভাবে না। এসআইআর সবথেকে বড় স্ক্যাম।

সুপার শনিবারে একাধিক জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মমতার তিনটি জনসভা রয়েছে। লক্ষ্য জঙ্গলমহল, তাই সেখানে একাধিক সভা করবেন তিনি। কেশিয়াড়ি, ঝাড়গ্রাম ও বড়জোড়ায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিদিনই জোরদার প্রচার সারছেন তৃণমূল নেত্রী। আগের বারের থেকে এবারে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চায় তৃণমূল।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক