দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানকে অস্ত্র দিলেই ‘বিপদে’ পড়বে চিন, বেজিংকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই নতুন করে কূটনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনকে সরাসরি সতর্ক করে জানিয়েছেন, যদি তারা ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে তার ফল ‘গুরুতর’ হতে পারে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, সেটি যে ভঙ্গুর অবস্থায় রয়েছে, এই মন্তব্য সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে।

হোয়াইট হাউস থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চিন যদি ইরানের কাছে অস্ত্র সরবরাহ করে, তবে তা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং বেজিংয়ের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। যদিও তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এই সতর্কবার্তার পেছনে রয়েছে সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট। একটি মার্কিন মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান চিনের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে। এমনকি এই অস্ত্র সরবরাহের উৎস গোপন রাখতে তৃতীয় কোনো দেশের ব্যবহার হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন: ‘রাশিয়া-সৌদির চেয়েও বেশি তেল আমাদের কাছে আছে’, হুঙ্কার ট্রাম্পের

এই প্রেক্ষাপটে, আমেরিকা ইতিমধ্যেই ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে। যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন রাখা হয়েছে, কারণ ধারণা করা হচ্ছে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত শক্তিশালী করতে চাইছে তেহরান। তবে বেইজিং এই সমস্ত অভিযোেগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। চিনা দূতাবাস স্পষ্ট জানিয়েছে, তারা কোনো সংঘাতময় অঞ্চলে অস্ত্র সরবরাহ করেনি এবং আমেরিকাকে ভিত্তিহীন অভিযোগ না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ