আমেরিকার শর্ত মানতে নারাজ ইরান, বৈঠক শেষে ‘দুঃসংবাদ’ শোনালেন জেডি ভ্যান্স

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ সময় ধরে চলা আমেরিকা ও ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই অচলাবস্থায় গিয়ে পৌঁছেছে। এই বৈঠকের পর মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দেন, বহু ঘণ্টার কথাবার্তা হলেও দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যান্স বলেন, প্রায় ২১ ঘণ্টা ধরে চলা আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু ক্ষেত্রে আংশিক বোঝাপড়া তৈরি হলেও মূল প্রশ্নগুলিতে কোনো ঐকমত্য গড়ে ওঠেনি। তাঁর কথায়, এই অচলাবস্থা আমেরিকার তুলনায় ইরানের জন্য বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও জানান, ওয়াশিংটন শুরু থেকেই তার অবস্থান পরিষ্কার রেখেছিল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমেরিকা চাইছিল, তেহরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে স্পষ্ট ও ইতিবাচক প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই শর্তে রাজি না হওয়ায় আলোচনা এগোয়নি।

আরও পড়ুন: ইরানকে অস্ত্র দিলেই ‘বিপদে’ পড়বে চিন, বেইজিংকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ভ্যান্স বলেন, আমেরিকা আলোচনায় যথেষ্ট নমনীয়তা ও সহযোগিতার মনোভাব দেখালেও ইরান শেষ পর্যন্ত প্রস্তাবিত শর্ত মেনে নিতে সম্মত হয়নি। ফলে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি এবং মার্কিন প্রতিনিধিদল চুক্তি ছাড়াই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই আলোচনা চলাকালীন তিনি নিয়মিতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, যাতে প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সমন্বয় বজায় থাকে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড