বুলডোজারে চেপে বাঁকুড়ায় যোগীর সভায় হাজির বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ‘বুলডোজার বাবা’, এই নামেই পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ, কথায় কথায় বুলডোজার চালিয়ে বৈধ হোক বা অবৈধ নির্মাণ ভেঙে দেয় যোগীর প্রশাসন। যদিও সেই ঘটনা বেশি ঘটে বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধেই। এমনটাই অভিযোগ করেন উত্তরপ্রদেশের বিরোধী দলের নেতারা। এবার সেই যোগীর সভাতে দেখা গেল বিচিত্র চিত্র। আজ, রবিবার বাঁকুড়ার পাত্রসায়র ও সোনামুখীতে জনসভা আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আর সেই সভাতেই যোগ দিতে বুলডোজারে চেপে এসেছেন বিজেপি কর্মীরা। এমনই দৃশ্য দেখা গেল পাত্রসায়রে। বুলডোজার চালিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা সভাস্থলে হাজির হয়েছেন।

আরও পডুন: ‘‌আগামী দিনে ঠিকানা থাকবে না, সব কেড়ে নেবে বিজেপি’‌, খণ্ডঘোষে তোপ মমতার

উত্তরপ্রদেশে যোগীর সভায় এই দৃশ্য দেখা যায়, কিন্তু বাংলায় এটা নতুন। বুলডোজারে আসা বিজেপি কর্মীরা জানিয়েছেন, ‘বুলডোজার বাবা নামে পরিচিত। যোগী আদিত্যনাথের সভায় এসেছি সেই বুলডোজার নিয়ে। ওনার কথা শুনব।’ যদিও এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে ‘বাংলাকে, উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা চলছে। যদিও সেটা হবে না। বাংলার মানুষ এদের বিরুদ্ধে ভোট দিয়ে ৪ঠে মের পর বিদায় জানিয়ে দেবে।’ আজ, রবিবার ছুটির দিনেও রাজ্যে প্রচারে আসছেন হেভিওয়েটরা। উত্তরবঙ্গের ভোটব্যাঙ্কের কথা মাথাতে রেখে, সেই দিকেই বিশেষ নজর দিচ্ছে বিজেপি। তাই ২৬-এর ভোটে শিলিগুড়িতে আজ, রবিবার জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গতকাল, শনিবার শিলিগুড়িতে রোড শোও করেন তিনি। এদিন রাজ্যের একাধিক জায়গায় জনসভা করার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বিজেপি সূত্রে খবর, এদিন রাতেই ফের শহরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কোর কমিটির নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে