Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট প্রচারের ফাঁকে ফিট থাকতে কী কী খাচ্ছেন স্বাতী খন্দকার?

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ভোট প্রচারে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চলছে ঝোড়ো প্রচার। সকাল থেকে প্রচার, জনসভা, মিটিং, মিছিল, কর্মীসভা চলেই যাচ্ছে। এই চড়া গরম সঙ্গে ঠাসা কর্মসূচির মধ্যে কীভাবে নিজেদের শরীর ঠিক রাখছেন প্রার্থীরা?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে হুগলির চন্ডীতলা কেন্দ্রের  তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। রোদ-গরমে ঘেমে নিয়ে পর পর প্রচার করছেন তিনি। এই সময় শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে  কী খাবার রাখছেন পাতে? তৃণমূল প্রার্থী জানিয়েছেন, সকালবেলা প্রচারে বেরোনোর আগে জবের ছাতু আর প্রচারে বেরিয়ে সুযোগ পেলে মাঝেমধ্যে ডাবের জল খাচ্ছেন। আর দুপুরে একদম মেনুতে রাখছেন একদম সহজ ও সরল তালিক। তা হল, পাতলা ঝোল ভাত।

কড়া রোদকে উপেক্ষা করে এই ভাবেই চলছে সাথী খন্দকার এর প্রচার। সেই মতো শুরু হয় চন্ডীতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর রবিবারসরীয় প্রচার। মশাট কদমতলা থেকে শুরু হয় প্রচার। লাল টুকটুকে হুড খোলা জিপে করে দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তা পেরিয়ে ভগবতীপুর বাজারে এসে শেষ হয় তৃণমূল প্রার্থীর প্রচার।

২০০৬ সাল থেকে ভোটের লড়াইয়ে স্বাতী খন্দকার। ২০১১ সালে রাজ্যে পালা বদলের বছরে প্রথমবার জেতেন। ব্যবধান ছিল প্রায় ১৭ হাজার। ২০১৬ সালে ব্যবধান কিছুটা কমেছিল। সেটা অনেকটাই বাড়িয়ে নেন ২১-এর নির্বাচনে। এ বারেও চতুর্থবার জেতার ব্যাপারে আশাবাদী তিনি। গত পাঁচ বছর ধরে এই বিধানসভার জন্য যা কাজ করেছেন, তার নিরিখেই মানুষ ফের আশীর্বাদ করবেন বলে দাবি তাঁর।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত