বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে, বাসের-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের অনুষ্ঠান থেকে আনন্দ করে ফিরছেন বেশ কয়েকজন। কে আর জানত কিছুক্ষণ আগের করা আনন্দ কয়েক ঘন্টা পরে বদলে যাবে বিষাদে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ছয়জনের । দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশকয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে  এবং নেমে এসেছে শোকের ছায়া। 

সোমবার পুলিশ জানিয়েছে, হাপুর জেলার ধৌলানা-গুলাবতী সড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। তাতেই ৬ জনের মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন। পুলিশ সুপার জ্ঞানঞ্জয় সিং জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

আরও পড়ুন: ভাগ্নের প্রেমে হাবুডুবু, পথের কাঁটা শাশুড়িকে সরাতে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল মামী

পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলে, তাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং সাতজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এসপি সিং বলেন, দুর্ঘটনার পর ট্রাকটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত সকলকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, বাসটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন এবং একজনের পরিচয় এখনও জানা যায়নি,  তাঁকে  চালক বলে সন্দেহ করা হচ্ছে।

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন