ভাগ্নের প্রেমে হাবুডুবু, পথের কাঁটা শাশুড়িকে সরাতে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল মামী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্নের প্রেমে পড়ল মামী। তার পরেই দুজনের যে কাণ্ড ঘটিয়েছেন তা প্রকাশ্যে আসার পরেই শিউড়ে উঠেছেন পরিবারের সদস্য সহ স্থানীয়রা। প্রেমের পথের কাঁটা শাশুড়িকে সরাতে খুনের ভয়ঙ্কর   ষড়যন্ত্র করে এবং সফল হয়। তবে এটাই প্রথম নয় ১০ দিন আগে অভিযুক্ত মহিলা তার শাশুড়ির চায়ে বিষ মিশিয়ে হত্যার চেষ্টাও করেছিলেন কিন্তু সেবার  বৃদ্ধা বেঁচে যান। তবে দ্বিতীয়বার ভুল হয়নি। ভাগ্নের সঙ্গে প্রেমের জন্য রুটির সঙ্গে বিষ খাইয়ে শাশুড়িকে খুন করে অভিযুক্ত মহিলা।  প্রথমে পরিবার বৃদ্ধা মহিলার মৃত্যুকে স্বাভাবিক বলে ধরে নিয়ে দেহ সমাধিস্থ করে দেয়।  কিন্তু সন্দেহ গভীর হতে থাকলে বিষয়টি প্রকাশ্যে আসে।

কীভাবে খুন 

রহস্য ঘনীভূত হলে  পুলিশ দেহটি মাটি থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়  এবং অভিযুক্ত মামীকে গ্রেফতার করে।  তবে তার প্রেমিক ভাগ্নে পলাতক রয়েছে। মৃতার ছেলে মনোজ রাওয়াত জানান, গত ৫ এপ্রিল তার মা শান্তি দেবীর কাছে রুটিটি তেতো মনে হয়। তাই, সেই রুটি খাওয়ার পর তার অবস্থার অবনতি হয় এবং তিনি বমি করতে শুরু করেন। অবস্থা গুরুতর হয়ে উঠলে তাকে স্থানীয় এক ডাক্তারের কাছে এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। ঘটনার পর, বাড়িতে রুটি নিয়ে আলোচনা হলে অভিযুক্ত শালিনী বারবার তার বক্তব্য পরিবর্তন করে। পরে, বাড়িতে ফয়েলে মোড়ানো একটি সন্দেহজনক রুটির টুকরো পাওয়া গেলে সন্দেহ আরও গভীর হয়। একটি পঞ্চায়েত ডাকা হলে, এক আত্মীয় জানান যে শালিনী আগে কীটনাশকের অর্ডার দিয়েছিল।  জেরার মুখে শালিনী অপরাধ স্বীকার করে। সে জানায়, সে প্রথমে চায়ে বিষ মিশিয়েছিল, কিন্তু তার শাশুড়ি তা ফেলে দেন। এরপর, সে সেই গুঁড়ো বিষ রুটিতে মিশিয়ে দ্বিতীয়বার তাকে খাওয়ায়, যার ফলে তার মৃত্যু হয়।  

আরও পড়ুন: শান্তি আলোচনা ভেস্তে যেতেই ইরানের উপর সামরিক হামলা চালানোর পরিকল্পনা ট্রাম্পের

তদন্তে জানা গিয়েছে, কিছুদিন আগে ইরাক থেকে ফেরার পর ভাগ্নের সঙ্গে  মামীর   ঘনিষ্ঠতা  বাড়ে ।  শাশুড়ি এই সম্পর্কের বিরোধিতা করলে, তারা তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। ডিসিপি পশ্চিম কমলেশ দীক্ষিত জানিয়েছেন যে, মৃতার ছেলে মনোজের করা অভিযোগের ভিত্তিতে কাকোরি থানায় শালিনী ও করণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের অনুমতি পাওয়ার পর মৃতদেহটি  সমাধি থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে এবং ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে, অভিযুক্ত  মামী  তার অপরাধ স্বীকার করেছেন এবং তার পলাতক ভাগ্নের সন্ধান চলছে। ডিসিপি দাবি করেছেন যে ভাগ্নেকে শীঘ্রই  গ্রেফতার করা হবে।  

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ