সুপারফুডেই নারীদেহে সুস্থতা: হরমোন ও হাড়ের যত্নে প্রাকৃতিক সমাধান

Share:

 

নিজস্ব প্রতিনিধিঃ  নারীদের শরীর পুরুষদের তুলনায় ভিন্নভাবে কাজ করে হরমোনের পরিবর্তন, ঋতুচক্র, গর্ভধারণ, মেনোপজ  সব মিলিয়ে নারীদেহে  পুষ্টির চাহিদাও  তুলনামূলক আলাদা।  একারনে সঠিক পুষ্টিগুণসম্পন্ন খাবার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  এই ক্ষেত্রে “সুপারফুড” ধারণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ।  তিল, কুমড়োর বী্‌জ,তিসি,আমলকী , অ্যালিভ বীজ এই ধরনের খাবারে থাকে উচ্চমাত্রার ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন, জিঙ্ক ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং দীর্ঘমেয়াদে নানা রোগ প্রতিরোধে সাহায্য করে।

 

নারীদের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া একটি অত্যন্ত সাধারণ সমস্যা।  শরীরে আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, এমনকি হৃদযন্ত্রের ওপরও প্রভাব পড়তে পারে।   এই সমস্যা মোকাবিলায় সবুজ শাকসবজি অত্যন্ত কার্যকর, কারণ এগুলিতে প্রচুর আয়রন থাকে যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।  একই সঙ্গে এই ধরনের খাবার শরীরে শক্তি বৃদ্ধি করে, হরমোনাল ভারসাম্য রক্ষা করে  এবং দৈনন্দিন ক্লান্তি কমায়।  নারীদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে পিরিয়ড, প্রেগন্যান্সি এবং মেনোপজের সময় হরমোনের  পরিবর্তন, শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে।  এই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট খাবার যেমন সোয়া-জাতীয় খাদ্য ও বাদাম অত্যন্ত উপকারী।

 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের স্বাস্থ্য নারীদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।  স্টিওপোরোসিসের ঝুঁকি নারীদের মধ্যে বেশি দেখা যায়, কারন মেনোপজের পর ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়।  তাই ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম ও ভিটামিন কে সমৃদ্ধ খাবার অত্যন্ত জরুরি।   দুধ ও দইয়ের পাশাপাশি ব্রকলি, বাদাম, তিল, টোফু এবং বিভিন্ন সবুজ শাকসবজি হাড় মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এইসব খাবার শুধু ক্যালসিয়ামই দেয় না, বরং ক্যালসিয়াম শোষণেও সাহায্য করে।   ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ নারীদের শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে।  একই সঙ্গে এটি হাড় ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও উপকারী।

বিশেষত কুমড়োর বীজ, বাদাম, ডাল, কুইনোয়া ইত্যাদি খাবার নারীদের শরীরে ম্যাগনেসিয়াম, প্রোটিন ও ফাইবারের ঘাটতি পূরণ করে।  ম্যাগনেসিয়াম বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পিরিয়ডের সময়কালীন ব্যথা, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।  অন্যদিকে ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখে।  সাধারণত বিভিন্ন ধরনের সুপারফুডকে দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে তা শুধু অ্যানিমিয়া প্রতিরোধ বা হরমোনের ভারসাম্য রক্ষা নয়, বরং হাড়ের শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা এবং সামগ্রিকভাবে সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে সাহায্য করে।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়