বুদ্ধ জোগালেন সাহস, পাশে দাঁড়ালেন অধীর!

রাত পোহালেই রাজ্যের চার পুরনিগমের ভোটের ফলাফল। বাকি পুরনিগমের থেকেও বাংলার মানুষের নজর রয়েছে শিলিগুড়ি পুরনিগমের দিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রাজ্যের চার পুরনিগমের ভোটের ফলাফল। বাকি পুরনিগমের থেকেও বাংলার মানুষের নজর রয়েছে শিলিগুড়ি পুরনিগমের দিকে। উত্তরবঙ্গের অন্যতম ও একমাত্র পুরনিগম হল শিলিগুড়ি। যা দীর্ঘদিন দখলে রেখেছে বামেরাই। এবারে কী হবে ফলাফল? প্রমোদ গুণছে সবপক্ষই। এর মাঝেই পুরবোর্ড গঠনের জন্য বাম শিবিরকে আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানান পুরবোর্ড গড়তে কংগ্রেসের সাহায্য নেওয়া হতে পারে। যার ভিত্তিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হাত বাড়িয়ে জানান, ‘কংগ্রেসের সঙ্গে জোট তো রয়েছেই সিপিএমের। আমরা তো চেয়েছিলা জোটে লড়াই হোক। কিন্তু সেটা হয়নি। তবে বোর্ড গড়তে গেলে সিপিএমের পাশে দাঁড়াবে কংগ্রেস।’

এদিকে গত শনিবার শিলিগুড়ি পুরনিগমের ভোট মিটতেই রাতের বেলা অশোক ভট্টাভার্যকে ফোন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফোনে শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের কাছে জানতে চান, ‘কেমন হল ভোট?’ বেশ কিছুক্ষণ দুই নেতার মধ্যে কথা হয়েছে বলেও জানা গিয়েছে। তাতেই কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। যদিও এইসবে কিছু লাভ হবে না বলেই তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

তিনি জানিয়েছেন, অশোক বাবু বর্ষীয়াণ নেতা। ওনার কিছুদিন আগেই শরীর খারাপ হয়েছিল শুনেছিলাম। তাই বাড়তি চাপ নিয়ে লাভ নেই। মানুষ তৃণমূলকে দু’হাত ভরে আশীর্বাদ করবে। আর সেই আশীর্বাদে শিলিগুড়ি পুরসভায় বোর্ড গড়বে তৃণমূল।

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ