নৈহাটিতে ৩ বিজেপি কর্মীকে থানায় আটকে হেনস্থার অভিযোগ, সরব প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি : নির্বাচনের আবহে অশান্ত নৈহাটি। সারারাত ৩ বিজেপিকর্মীকে আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় সরব নৈহাটির বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী ইমন ঘোষ, মিত বৈদ্য ও বাবু সাহা। রবিবার তাঁরা এলাকায় পতাকা লাগিয়ে ক্লাবে বসেছিল। অভিযোগ, হঠাৎ পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। সারারাত থানায় আটকে রাখা হয়। পরে সোমবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সারারাত থানাতেই তাঁদের বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। কিন্তু কী কারণে তাঁদের আটকে রাখা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। থানাতে হেনস্থা করার অভিযোগ উঠেছে। 

এই ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, পুলিশ দলদাস হয়ে কাজ করছে। কী কারণে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল জানতে চাইব। কোন আইনে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার প্রচারে বেরিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ৩ জনকেই হেনস্থা করা হয়েছে। পুলিশ দলদাসের কাজ করছে বলে তাঁদের কয়েকজনকে সরানো হয়েছে। দরকার হলে আরও সরানো হবে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁকে অসম্মান করা হচ্ছে। এবার নৈহাটি থেকে বিজেপি টিকিট দিয়েছে সুমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁর হয়েই প্রচার করছিলেন ইমন ঘোষ, মিত বৈদ্য ও বাবু সাহা। সারাদিন প্রচারের পরে এলাকায় পতাকা লাগিয়ে ক্লাবে বসেছিলেন তাঁরা। আচমকাই পুলিশ এসে তিনজনকে ধরে নিয়ে যায়। রাতভর থানাতেই বসিয়ে রাখা হয়েছিল তাঁদের। সোমবার প্রচারে বেরিয়ে এই ঘটনা নিন্দা করেছেন বিজেপি প্রার্থী। 

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের