বিশ্বকাপের দরজা কি আবার খুলছে ইতালির জন্য, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও জল্পনা। ইতিমধ্যেই ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের মূল পর্বে ওঠার সুযোগ হারিয়েছে ইতালি। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির জেরে এখন আবারও বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।

ইতালি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও নতুন করে আশার আলো দেখাচ্ছে ফিফার একটি সম্ভাব্য বিকল্প পরিকল্পনা। মূলত ইরানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি যুক্তরাষ্ট্রে না খেলে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু ফিফা সেই প্রস্তাব নাকচ করে দেয়। বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ নির্ধারিত রয়েছে ১৬ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ক্যালিফোর্নিয়ায় বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের বিরুদ্ধে তাদের খেলার কথা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের আবহে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। সেই কারণে শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: খেলোয়াড়দের বাসে সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা তরুণ ফুটবলার

এই পরিস্থিতির কথা মাথায় রেখে ফিফা নাকি বিকল্প পরিকল্পনা তৈরি করছে। সূত্রের খবর, যদি ইরান শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে একটি বিশেষ আন্তঃমহাদেশীয় প্লে অফ আয়োজন করা হতে পারে। সেখানে এশিয়া থেকে দুটি এবং ইউরোপ থেকে দুটি দল অংশ নেবে, যারা মূল পর্বে উঠতে পারেনি। সেই তালিকায় ইতালির নামও উঠে আসতে পারে, যা তাদের জন্য বড় সুযোগ হয়ে দাঁড়াবে। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে বলেই তাদের আশা। তাঁর কথায়, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এবং সবকিছু স্বাভাবিক রয়েছে। অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও স্পষ্ট করে জানিয়েছেন, ম্যাচের ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এতে আয়োজনে বড় ধরনের জটিলতা তৈরি হবে। এদিকে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ইরান সরকার। বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে নতুন করে আলোচনায় এসেছে বিকল্প পরিকল্পনা, আর সেই সূত্রেই ইতালির সামনে খুলতে পারে অপ্রত্যাশিত সুযোগ  শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা