খেলোয়াড়দের বাসে সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা তরুণ ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ খেলে যখন বাসে উঠছিলেন তখন ঘুণাক্ষরেও টের পাননি অলক্ষে দাঁড়িয়ে সাক্ষাৎ মৃত্যুদ্যূত। জীবনের আয়ু আর মাত্র কয়েক মিনিট। চলন্ত বাসে আচমকা হানা দিল সন্ত্রাসীরা। গুলিতে ঝাঁঝরা করে দিল ঘানার প্রিমিয়ার লিগের বেরেকুম চেলসির ফরোয়ার্ড ডমিনিক ফ্রিমপংয়ের শরীর। রক্তাক্ত অবস্থায় বাসেই লুটিয়ে  পড়লেন তরুণ ফুটবলার। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন সকল খেলোয়াড়। 

সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বেরেকুম চেলসি দক্ষিণাঞ্চলীয় শহর সামরেবোইয়েতে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফিরছিল। সেই সময়ে গোয়াসো-বিবিয়ানি রাস্তায় খেলোয়াড়দের বহনকারী বাস পড়ে সন্ত্রাসদের কবলে। সন্ত্রাসীরা বাসে উঠেই গুলি চালায়। তাতেই প্রাণ হারান ফ্রিমপং।

বেরেকুম চেলসির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরেবোই থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলের বাসটি একদল সশস্ত্র ডাকাত দলের দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা আটকে আমাদের বাস চলাচলে বাধা সৃষ্টি করে। বাসচালক যখন গাড়িটি পেছানোর চেষ্টা করছিলেন, তখন মুখোশধারী একদল লোক বন্দুক ও অ্যাসল্ট রাইফেল নিয়ে বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা পাশের ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেন।’   জিএফএ এক বিবৃতিতে বলেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের  মর্মান্তিক মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই   ঘটনা শুধু বেরেকুম চেলসির জন্যই নয়, বরং পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। ডমিনিক ছিলেন একজন উজ্জ্বল তরুণ প্রতিভা। ফুটবলের প্রতি তাঁর নিষ্ঠা ও আবেগ আমাদের লিগের প্রাণশক্তি হয়ে উঠেছিল।’

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি