হ্যামস্ট্রিং চোটে রোহিত শর্মা, মুম্বই ইন্ডিয়ান্সে বাড়ছে দুশ্চিন্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মাঝেই বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। দলের তারকা ব্যাটার রোহিত শর্মার চোট ঘিরে উদ্বেগ বাড়ছে, যা আগামী ম্যাচের আগে দলের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাট করতে গিয়ে তিনি হঠাৎই অস্বস্তি অনুভব করেন এবং ১৩ বলে ১৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর আর তিনি ব্যাট করতে নামেননি। শেষ পর্যন্ত সেই ম্যাচে ১৮ রানে হারতে হয় মুম্বইকে। চোট পাওয়ার আগে রোহিতকে মাঠেই দলের ফিজিওর কাছ থেকে চিকিৎসা নিতে দেখা যায়। পাওয়ারপ্লের শেষ ওভারের আগে ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পরই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর চোটের সঠিক মাত্রা জানতে স্ক্যান করানো হবে বলে জানা গিয়েছে। সেই রিপোর্টের উপরই নির্ভর করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর খেলা।

আরও পরুনঃ ‘তাঁর কৃতিত্ব প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে’, আশার প্রয়াণে আবেগঘন ব্রেট লি

ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার শেরফানে রাদারফোর্ড রোহিতের চোট নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি। তিনি জানান, হ্যামস্ট্রিং সমস্যা হতে পারে বলে মনে হলেও তিনি নিশ্চিত নন, কারণ তিনি ডাগআউটে ছিলেন। এই মরসুমে রোহিতের পারফরম্যান্স কিন্তু বেশ ভালোই ছিল। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৫ রান করেন। এখন পর্যন্ত চার ম্যাচে তিনি মোট ১৩৭ রান করেছেন। তবে দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার নিচের দিকেই রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বর্তমানে তারা অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে, তাদের পরবর্তী প্রতিপক্ষ পাঞ্জাব কিংস বেশ ভাল ফর্মে রয়েছে এবং পয়েন্ট তালিকার ওপরের দিকেই আছে। ফলে রোহিত শর্মা যদি পরের ম্যাচে খেলতে না পারেন, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য তা বড় ধাক্কা হতে পারে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের