আইনি বিবাদের মাঝেই প্রয়াত স্বামী সঞ্জয়ের লেখা চিরকুট প্রকাশ্যে আনলেন প্রিয়া

যাই হোক, এমন আবহে প্রিয়া সচদেব তাঁদের নবম বিবাহবার্ষিকীতে প্রয়াত স্বামী সঞ্জয় কাপুরকে স্মরণ করলেন। যা তাঁর মৃত্যুর পর প্রথম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে একবছর হতে চলল। ২০২৫ সালের ১২ জুন ইংল্যান্ডে পোলো ম্যাচ খেলার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পর তাঁর ৩০ হাজার কোটি সম্পত্তির কে পাবে, তাই নিয়েই এখন বিতর্ক তুঙ্গে। সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, তাঁর বৌমা প্রিয়া সচদেব কাপুর সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। তাঁকে কোনও অধিকার দিচ্ছে না। করিশ্মা কাপুরের সন্তানরাও এই সম্পত্তির সমান ভাগিদার। যাই হোক, এমন আবহে প্রিয়া সচদেব তাঁদের নবম বিবাহবার্ষিকীতে প্রয়াত স্বামী সঞ্জয় কাপুরকে স্মরণ করলেন। যা তাঁর মৃত্যুর পর প্রথম। তাঁদের বিয়ের ছবি এবং সঞ্জয়ের হাতে লেখা একটি নোট পোস্ট করে স্বামীকে মনে করলেন। জানালেন, সঞ্জয় তাঁর সঙ্গে সাত জন্ম থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সঞ্জয় তাদের বিয়েতে সোনালি কুর্তা সেট পরেছিলেন। সঙ্গে একটি গোলাপী পাগড়ি পরেছিলেন।

পোস্টটিকে প্রিয়া সচদেব লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী, জে। গত বছর, আমরা আমাদের অষ্টম বার্ষিকী তোমার বন্ধুদের সঙ্গে উদযাপন করেছিলাম। সেদিনটা ছিল কোলাহলপূর্ণ, আন্তরিক আর হাসিতে ভরপুর। তুমি আমার দিকে তাকিয়ে বলেছিলে যে, তুমি চাও আমরা যেন আগামী সাত জন্ম একসঙ্গে থাকি। আমি তোমার সেই কথাটা মনে রাখব, জে।’ এরপর প্রিয়া তাঁদের সপ্তম বিবাহবার্ষিকীতে সঞ্জয়ের লেখা একটি নোটও পোস্ট করেছেন। এটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের সপ্তম বিবাহবার্ষিকীতে, তুমি আমার জন্য সবচেয়ে সুন্দর একটি নোট লিখেছিলে। যেটি ছিল সবচেয়ে মূল্যবান। আমি তোমার প্রতিটি স্মৃতি আমার সঙ্গে বয়ে বেড়াচ্ছি। আমি সবসময় তা-ই করব। তুমি শুধু আমার স্বামী ছিলে না। তুমি ছিলে আমার আত্মার সঙ্গী, আমার নিরাপদ আশ্রয়, আমার হৃদস্পন্দন। তোমার মাঝেই আমি আমার ঘর খুঁজে পেয়েছিলাম। তুমি আমার অতীতে নেই, তুমি আমার ভবিষ্যতে আমার জন্য অপেক্ষা করছো। আমাদের গল্প এখনও শেষ হয়নি। ৭ বছরের বিবাহিত জীবন আর একসঙ্গে ৭টা জীবন। আর যদি আমি জীবনটা আবার নতুন করে শুরু করতে পারতাম, তবে আমি প্রতিটি ভুলই আবার করতাম, যতক্ষণ না তা আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসা যায়।’

 

 

View this post on Instagram

 

A post shared by Priya S Kapur (@priyasunjaykapur)

সঞ্জয় ও প্রিয়া ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাঁদের আজারিয়াস নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সঞ্জয়ের মৃত্যুর পর থেকে, তাঁর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে পরিবারটি আদালতে বিবাদে জড়িয়ে পড়েছে। তাঁর মা রানি কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে ‘পরিবারের প্রধান’ বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন, ‘আমিই পরিবারের প্রধান এবং আমি ওর (প্রিয়া কাপুর) কাছে কেউ না। কিসের মীমাংসা? আমি এই মেয়েটাকে বুঝি না। ও শুধু টাকার জন্যই সঞ্জয়ের বাড়িতে পড়ে রয়েছে। সঞ্জয় কাপুর আজ বেঁচে থাকলে প্রিয়ার বিবাদ করার সাহসই হত না। আমি সঞ্জয়ের খুব কাছের ছিলাম। সে আমাকে ছাড়া কখনও একা ফেলে যেত না। এখান থেকে পিয়া আমাকে সরিয়ে দিতে পারে না।’

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই