চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রচণ্ড গরমেও গ্রামে গ্রামে ভোটপ্রচারে পুরুলিয়ার তৃণমূল প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নীল ষষ্ঠীতে শিবের পুজো দিয়ে প্রচার শুরু করলেন পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। তীব্র দাবদহ উপেক্ষা করে দিনভর গ্রামে গঞ্জে প্রচার সারেন তিনি। সোমবার (13 এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে-ঘাটে গ্রামে গঞ্জে সারলেন প্রচার।

পুরুলিয়া বিধানসভার ভান্ডার পুয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হুড খোলা গাড়িতে করে প্রচার চালানোর পাশাপাশি বিভিন্ন গ্রামে পায়ে হেঁটেও প্রচার করেন সুজয় বন্দ্যোপাধ্যায়। সূর্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠ ঘাট পেরিয়ে পুরো দমে চলে ভোটের প্রচার।প্রচারের ফাঁকে সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রচণ্ড দাবদাহের মধ্যে প্রচার করতে অসুবিধা হচ্ছে ঠিকই, তবে প্রচারে কোনও খামতি নেই। শরীর অসুস্থ রয়েছে,  তবুও তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যে পর্যন্ত গ্রামে প্রচার করার পর শহরে গিয়েও করছেন জনসংযোগ।

২১ এর বিধানসভা নির্বাচনেও পুরুলিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এবারও তিনি পুরুলিয়া বিধানসভায় প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে তিনি মাত্র ১৬ দিন সময় পেয়েছিলেন। এবার তিনি প্রচারে অনেক সময় পাচ্ছেন। প্রচারে ব্যাপক সাড়াও মিলছে। রেকর্ড ভোটের ব্যবধানে জয় নিশ্চিত বলে জানিয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়।

একুশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের কাছে ছয় হাজারের সামান্য কিছু বেশি ভোটে সুজয় বন্দ্যোপাধ্যায়কে হারতে হয়। হারের কারণ ছিল গোষ্ঠী কোন্দল। কিন্তু এবার সেই কোন্দল মিটিয়ে ফেলেছেন জেলা তৃণমূলের বর্ষিয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ