চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরকীয়া ঢাকতে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী..ভয়ঙ্কর কাণ্ডে চাঞ্চল্য ওড়িশায়

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশায় চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। স্বামীর আপত্তি সত্ত্বেও বিবাহবহির্ভূত সম্পর্ক চালিয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই বিরোধই রক্তাক্ত পরিণতি ডেকে আনে। অভিযোগ, স্বামীর বাধা দূর করতে পরিকল্পিতভাবে খুনের ছক কষেন স্ত্রী এবং তার সহযোগীরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, আর এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের পুরো ষড়যন্ত্র উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত তাপস কুমার খিলার (২৬) এবং প্রীতি প্রভা প্রিয়দর্শিনী খিলার ওরফে চিনু। তারা দু’জনেই জাজপুর জেলার বাসিন্দা। এছাড়া খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে সুন্দরগড় জেলার সূরজ সিং (২৭) ও অঙ্কিত ঠাকুর (২৭) নামের দুই যুবককেও গ্রেফতার করা হয়েছে।

 জাজপুর শহরের গরিয়াপুর চক এলাকায় নিজের মুরগির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সৌম্য। সেই সময় কালিমেঘা এলাকার কাছে একটি মোটরবাইকে করে আসা দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে জাজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়। তদন্তে পুলিশ জানতে পারে, সৌম্যের স্ত্রী শুভশ্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রীতি ও তার ভাইপো তাপসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক বজায় ছিল বলে অভিযোগ। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। শেষমেশ পরিকল্পনা করে সৌম্যকে খুনের ছক কষা হয়। শুভশ্রী ও প্রীতির দেওয়া তথ্যের ভিত্তিতে তাপস গুলি চালায় বলে পুলিশের দাবি। ঘটনার তদন্ত এখনও চলছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ