চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গান-নাচের আসরেই অঘটন, মুম্বই কনসার্টে মৃত্যু দুই ছাত্রের! গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের গোরেগাঁওয়ের নেস্কো কমপ্লেক্সে আয়োজিত একটি লাইভ কনসার্টে নিষিদ্ধ মাদক অতিরিক্ত মাত্রায় খাওয়ায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দু’জনই দক্ষিণ মুম্বইয়ের একটি নামী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরেই কনসার্টে মাদক সেবনের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তদন্ত, পাশাপাশি বড় জনসমাগমে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে দু’দিন আগে রাতের একটি কনসার্ট চলাকালীন। ওই অনুষ্ঠানে প্রায় তিন থেকে চার হাজার মানুষ উপস্থিত ছিলেন। অভিযোগ, কনসার্ট চলাকালীনই কয়েকজন ছাত্র মাদক গ্রহণ করেন। এরপর হঠাৎই দুই ছাত্রের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ প্রথম ম্যাচেই চার উইকেট! কে এই সাকিব হুসেন, যিনি কাঁপ ধরালেন রাজস্থান শিবির

দুই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এছাড়াও ওই কনসার্টে উপস্থিত আরও এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ভানরাই থানার পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কনসার্টে কীভাবে মাদক পৌঁছাল এবং কারা এর সঙ্গে জড়িত ছিল। ইতিমধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অনুষ্ঠানের আয়োজক এবং কয়েকজন ছাত্রও রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ মৃত ছাত্রদের রক্তের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ওই রিপোর্ট থেকেই মৃত্যুর সঠিক কারণ এবং কী ধরনের মাদক গ্রহণ করা হয়েছিল তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, ঘটনার সময় উপস্থিত অন্যান্য প্রতক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ  করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ