‘যিশুর’ বেশে ট্রাম্প! সমালোচনার জেরে পোস্ট মুছলেন মার্কিন প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -কে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি এআই-তৈরি ছবিতে তাকে অনেকটা যীশু খ্রীষ্ট-এর মতো দেখানো হয়েছিল। ছবিটি প্রকাশ্যে আসতেই ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার ঝড় ওঠার পর শেষ পর্যন্ত সেই পোস্ট মুছে ফেলেন ট্রাম্প।

ছবিটি পোস্ট করা হয়েছিল ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ছবিতে দেখা যায়, লাল ও সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরে ট্রাম্প একজন অসুস্থ ব্যক্তির কপালে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তার হাত ও মাথা থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে। পেছনে উড়ছে মার্কিন পতাকা, আর চারপাশে উপস্থিত মানুষজন তাকে ভক্তিভরে দেখছেন। পোস্ট করা এই ছবি সোমবার সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প দাবি করেন, ছবিটি তাকে যিশুর মতো দেখানোর উদ্দেশ্যে পোস্ট করা হয়নি। তার কথায়, “আমি ভেবেছিলাম এটি আমাকে একজন চিকিৎসকের মতো দেখাচ্ছে, যিনি মানুষকে সুস্থ করে তুলছেন। আমি মানুষকে ভালো করি, তাদের জীবনকে আরও ভালো করি।”

আরও পড়ুনঃ দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ৩, আহত ৩০

তবে এই পোস্ট ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন বহু রক্ষণশীল খ্রিস্টান নেতা ও সমর্থক, যারা সাধারণত ট্রাম্পের ঘনিষ্ঠ বলেই পরিচিত।  প্রসঙ্গত,  মনে করা হচ্ছে এই ঘটনা ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর মধ্যেও মতভেদ বাড়াতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ভ্যাটিকানের সঙ্গে সাম্প্রতিক মতবিরোধের জেরে তার ক্যাথলিক সমর্থকদের একাংশ ইতিমধ্যেই অস্বস্তিতে রয়েছেন। যদিও ইতিহাসবিদ ক্রিস্টিন কোবেস ডু মেজ মনে করেন, সমালোচনা থাকলেও ট্রাম্পের অনুগত সমর্থকদের বড় অংশ এখনও তার পাশেই থাকতে পারেন।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা