গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মানুষদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি হামলায় বিপর্যস্ত গাজায় নতুন করে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে তাবুতে বসবাস করা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনে এবার আতঙ্কের কারণ হয়ে উঠেছে ইঁদুরের মারাত্মক উপদ্রব। প্রতিদিন রাত নামলেই বড় বড় ইঁদুর দলবেঁধে তাবুতে ঢুকে পড়ছে এবং ঘুমন্ত মানুষের ওপর হামলা চালাচ্ছে।

সম্প্রতি গাজা সিটিতে এক মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে। ৬৩ বছর বয়সী ইনশিরাহ হাজ্জাজ নামের এক বৃদ্ধা ঘুমন্ত অবস্থায় ইঁদুরের আক্রমণের শিকার হন। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তিনি প্রথমে কিছু টের না পেলেও পরদিন সকালে পায়ের আঙুলে গুরুতর ক্ষত দেখতে পান। বর্তমানে তিনি একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকরা জানিয়েছেন তার ক্ষতস্থানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: উইজডেনের সেরা দীপ্তি ও স্টার্ক, বর্ষসেরা পাঁচের তালিকায় চার ভারতীয়

প্রায় ২২ লক্ষ মানুষের এই অঞ্চলে অধিকাংশই এখন তাবুতে বসবাস করছেন। লাগাতার বোমাবর্ষণে অধিকাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় এবং অবরোধের কারণে নতুন করে নির্মাণ সম্ভব না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আর জমে থাকা বর্জ্য ও আবর্জনা ইঁদুরের বংশবিস্তারকে ত্বরান্বিত করছে। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশুদেরও এই আক্রমণের শিকার হতে হচ্ছে। এক নবজাতকের মুখে ইঁদুর কামড়ে গুরুতর জখম করার ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় হাসপাতালগুলোতে প্রতিদিন বহু মানুষ ইঁদুরের কামড়ের চিকিৎসা নিতে আসছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা আনোয়ারা সতর্ক করে জানিয়েছে, দ্রুত কীটনাশক ও জরুরি সহায়তা না পৌঁছালে বড় ধরনের জনস্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। সব মিলিয়ে, অবরুদ্ধ গাজার এই করুণ বাস্তবতা মানবিক সংকটের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’