রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাবের ফরিদকোটে মানবিকতার সীমা ছাড়ানো এক ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের পাঁচ বছরের নাতনিকে বাড়ির গেটের সঙ্গে বেঁধে প্রচণ্ড গরমের মধ্যে ফেলে রাখার ঘটনায় এক মহিলা সহকারী সাব-ইন্সপেক্টরকে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে। 

ঘটনাটি সামনে আসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর। সেই ভিডিওতে দেখা যায়, ছোট্ট শিশুটির হাত-পা কাপড় দিয়ে গেটের সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে এবং সে কান্নায় ভেঙে পড়েছে। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকা শিশুটির অসহায় অবস্থা দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই শিশুটিকে উদ্ধার করে গেট থেকে বাঁধন খুলে দেয়। ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।পুলিশ জানিয়েছে, ওই শিশুটির বাবা-মা বর্তমানে পর্তুগালে থাকেন এবং মেয়েটিকে তার দিদার কাছেই রেখে গিয়েছিলেন। অভিযুক্ত এএসআই-এর নাম সরবজিত কৌর। তিনি ফরিদকোটে ‘মহিলা মিত্র’ বা নারী সহায়তা ডেস্কে কর্মরত ছিলেন।

ভিডিওটি সামনে আসার পর ফরিদকোটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ প্রজ্ঞা জৈন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং অবিলম্বে সরবজিত কৌরকে সাসপেন্ড করার নির্দেশ দেন। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ তারলোচন সিং জানান, অভিযুক্ত এএসআই ফরিদকোটের ডোগর বস্তি এলাকার বাসিন্দা। পুলিশের মতে, একজন পুলিশ কর্মী হয়েও তিনি যে ভাবে শিশুটির সঙ্গে আচরণ করেছেন তা অত্যন্ত অগ্রহণযোগ্য। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি শিশু কল্যাণ কমিটির কাছেও পাঠানো হয়েছে।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম