ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতদিন পর রাজ্যে বিধানসভা নির্বাচন! এই আবহে নিষিদ্ধ মাদকদ্রব্য, হেরোইন ও বিপুল পরিমাণে নগদ টাকা সহ গ্রেফতার হল এক ব্যক্তি। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যে, ধৃত ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নন্দন রায় ওরফে মনোতোষ। বাড়ি নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ কলোনী এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বরুণ গায়েণের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে। তারপর নবদ্বীপ শহরের দক্ষিণাঞ্চলের বিবেকানন্দ কলোনী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থাকে উদ্ধার হয় ২৯ গ্রাম নিষিদ্ধ হেরোইন।

পাশাপাশি পুলিশ তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২ লক্ষ ৮৭ হাজার নগদ টাকা উদ্ধার করে। উদ্ধার হয় একটি মোবাইল ফোনও। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে বৃহস্পতিবার কৃষ্ণনগরে বিশেষ আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃত ব্যক্তি কোথা থেকে হেরোইন সংগ্রহ করেছিল এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।

গত ১৫ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। তখন থেকেই কার্যকর হয় আদর্শ নির্বাচনী বিধি। সেই মতো ভোটের আগে অপরাধমূলক কাজ দমন করতে তৎপর হয় পুলিশ প্রশাসন।

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক