দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ‘লেডিস ভার্সেস রিকি বহাল’, ছবিতে যেভাবে ভুয়ো পরিচয়ে প্রেমের অভিনয় করে প্রতারণার কাহিনি দেখানো হয়েছিল, বাস্তবেও ঠিক তেমনই এক চাঞ্চল্যকর ঘটনার হদিস মিলেছে। বহু বছর পর একই ধাঁচে রোমান্স স্ক্যাম চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ-এর সাইবার শাখা। 

ধৃত ব্যক্তির নাম আনন্দ কুমার, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, তিনি ভুয়ো ডেটিং অ্যাপ ও ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মহিলাদের সঙ্গে পরিচয় গড়ে তুলতেন। প্রথমে বিশ্বাস অর্জন করে সম্পর্ক তৈরি করতেন, এরপর হানি ট্র্যাপের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেলও করতেন। তদন্তে জানা গিয়েছে, এই প্রতারণার মাধ্যমে বহু মহিলা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এমনকি কিছু ক্ষেত্রে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টাও চালানো হয়েছে, ফলে পরিবারগুলির সঞ্চিত অর্থও ঝুঁকির মুখে পড়ে।

আরও পড়ুন: হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

রোমান্স স্ক্যাম আসলে এক ধরনের সাইবার প্রতারণা। যেখানে অপরাধীরা সোশ্যাল মিডিয়া বা ডেটিং প্ল্যাটফর্মে ভুয়ো পরিচয়ে সম্পর্ক তৈরি করে পরে অর্থ আদায় করে। সাধারণত তারা নিজেদের এনআরআই বা উচ্চপদস্থ ব্যক্তি হিসেবে পরিচয় দেয় এবং অল্প সময়েই আবেগঘন সম্পর্ক গড়ে তোলে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। অচেনা ব্যক্তির সঙ্গে দ্রুত ঘনিষ্ঠতা, বারবার টাকা চাওয়া বা “বিপদে পড়েছি” ধরনের অজুহাত-এসবই বিপদের সংকেত। নিরাপদ থাকতে কখনওই ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করা উচিত নয়। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্ট ব্লক করে সাইবার অপরাধ পোর্টালে অভিযোগ জানানোই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের