চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে! আর মাত্র ৫ দিনের অপেক্ষা প্রথম দফার ভোটের জন্য। রাজ্যজুড়ে যখন প্রার্থীদের সম্পদের অঙ্ক কোটি থেকে হাজার কোটি ছুঁইছুঁই, তখনই সামনে এল এক সম্পূর্ণ ভিন্ন ছবি। যেখানে ভোটের ময়দানে নেমেছেন এমন প্রার্থীরাও, যাদের মোট সম্পদ ১০০০ টাকারও কম! বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)- এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ বৈপরীত্য। একদিকে বিপুল সম্পদের মালিক প্রার্থীরা যখন ক্ষমতার লড়াইয়ে নামছেন, অন্যদিকে মাত্র ৫০০, ৭০০ বা ৯২৪ টাকা সম্পদ নিয়েও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলার তিন প্রার্থী।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী রুবিয়া বেগমের মোট সম্পদ মাত্র ৫০০ টাকা। পশ্চিম মেদিনীপুর কেন্দ্রের সুশ্রিতা সরেনের সম্পদ ৭০০ টাকা। আর জলপাইগুড়ির জলপাইগুড়ি (এসসি) কেন্দ্রের জশোদা বর্মনের সম্পদ ৯২৪ টাকা। তাঁদের কারও নামের পাশে নেই জমি, বাড়ি বা বড়সড় সঞ্চয়! শুধুই অল্প অঙ্কের চলতি সম্পদ। 

আরও পড়ুন: প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠছে গণতন্ত্র কি শুধুই অর্থশক্তির খেলায় পরিণত হচ্ছে, নাকি এখনও সাধারণ মানুষের প্রতিনিধিত্বের জায়গা আছে? এই তিন প্রার্থী যেন সেই প্রশ্নটাই নতুন করে তুলে ধরলেন। যেখানে একদিকে টাকার পাহাড় নিয়ে ভোটের লড়াই, সেখানে অন্যদিকে সামান্য সম্পদ নিয়েও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সাহস। এই দুই বিপরীত চিত্রই আজকের নির্বাচনী বাস্তবতা। এই প্রেক্ষাপটে ভোটারদের সামনে বড় প্রশ্ন, তারা কাকে বেছে নেবেন? সম্পদের জোরে শক্তিশালী প্রার্থীকে, নাকি সাধারণ জীবনের প্রতিফলন ঘটানো এই স্বল্পসম্পদের প্রার্থীদের? নির্বাচনের আগে এই তথ্য নিঃসন্দেহে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ