আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আইওয়া সিটির কলেজ ও ক্লিনটন স্ট্রিট এলাকায় হঠাৎ গুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গুলির শব্দের পর দিকবিদিক ছুটে পালাচ্ছেন মানুষজন।

 
স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরিকার কলেজ স্ট্রিট এবং ক্লিনটন স্ট্রিট এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দ শোনার পর পুরো এলাকা মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে ওঠে। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা এবং তাঁদের শারীরিক অবস্থা এখনো নিশ্চিত করা যায়নি। একটি ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে ক্যাম্পাস এলাকায় হুড়োহুড়ি শুরু হয়। মানুষজন প্রাণ বাঁচাতে দ্রুত নিরাপদ স্থানের দিকে ছুটে যান। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার কারণে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

আরও পড়ুন: ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

আইওয়া বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ঘটনাস্থলে “confirmed victims” রয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আরও দাবি করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে গুলিবর্ষণের কারণ এখনো স্পষ্ট নয়। উল্লেখযোগ্যভাবে, এই বিশ্ববিদ্যালয় এলাকায় অতীতেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ১৯৯১ সালে একটি ভয়াবহ হামলায় কয়েকজন শিক্ষক ও ছাত্র নিহত হন। এছাড়াও গত বছর একটি অফ-ক্যাম্পাস ঘটনায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল। বর্তমানে পুরো এলাকা নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে