উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) উত্তর জাপানে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হঠাৎ, ভয়াবহ ভূমিকম্প হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। দোতলা থেকেও নীচে নেমে আসে অনেকে।

কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, কয়েকশো কিলোমিটার দূরের টোকিয়োতেও বহুতল ভবন দুলতে দেখা যায়। উপকূল ও নদী সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে, বিশেষ করে উঁচু জায়গা বা নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে প্রধানমন্ত্রীর দফতর। পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ জাপান। বছরে প্রায় ১৫০০ ভূমিকম্প হয় এই দেশে।প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের মধ্যে পড়ে জাপান। সেখানে মাটির নীচে টেকটোনিক পাতগুলি সক্রিয় অবস্থায় রয়েছে। পৃথিবীতে ৬ বা তার বেশি তীব্রতায় যত ভূমিকম্প হয়, তার ২০ শতাংশই হয় সেদেশে।

উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮,৫০০ মানুষের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে, যা ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা