ভুল পদ্ধতিতে ওমেগা-৩ গ্রহণে মিলছে না সুফল, জানালেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটে এখন ওমেগা-৩ ও ফ্যাটি অ্যাসিড অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান । হৃদ্‌রোগ থেকে মস্তিষ্কের কার্যক্ষমতা সব ক্ষেত্রেই এর উপকারিতা লক্ষণীয়। সাম্প্রতিক  প্রতিবেদনে উঠে এসেছে , অনেকেই ভুলভাবে ওমেগা-৩ গ্রহণ করছেন ফলে প্রত্যাশিত সুফল মিলছে না।বিশেষজ্ঞদের মতে, ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার সময় ও পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি পেটে এটি গ্রহণ করলে শরীর তা ঠিকভাবে শোষণ করতে পারে না। বরং চর্বিযুক্ত খাবারের সঙ্গে খেলে শরীর সহজে এই পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। কারণ, ওমেগা-৩ নিজেই একটি ফ্যাট, যা ফ্যাটের সঙ্গেই ভালোভাবে শোষিত হয়।

 

সাধারণত অনেকেই মনে করেন বেশি পরিমাণে ওমেগা-৩ গ্রহণ করলে বেশি উপকার পাওয়া যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল,অতিরিক্ত মাত্রায় এটি গ্রহণ করলে রক্ত পাতলা হয়ে যাওয়া, হজমের সমস্যা বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ মেনে চলাই জরুরি।শুধু সাপ্লিমেন্ট নয়, প্রাকৃতিক উৎস থেকেও ওমেগা-৩ পাওয়া সম্ভব যেমন সামুদ্রিক মাছ, আখরোট, ফ্ল্যাক্সসিড ইত্যাদি খাদ্যতালিকায় রাখলে শরীর স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় পুষ্টি পায়।শুধু ওমেগা-৩ খাওয়াই যথেষ্ট নয় সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে এবং পরিমিত মাত্রায় গ্রহণ করলেই মিলবে এর আসল উপকার।

ওমেগা-৩ (Omega-3) ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাপসুল হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা, ট্রাইগ্লিসারাইড কমানো, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, হাড়ের প্রদাহ বা বাতের ব্যথা হ্রাস এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে অত্যন্ত কার্যকরী। নিয়মিত সেবনে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমে।  ।তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, বাজারে সহজলভ্য সব ওমেগা-৩ সাপ্লিমেন্ট সমান মানের হয় না। নিম্নমানের বা অক্সিডাইজড তেলযুক্ত সাপ্লিমেন্ট শরীরের উপকারের বদলে ক্ষতিও করতে পারে। তাই কেনার সময় গুণমান, সংরক্ষণ পদ্ধতি এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা যাচাই করাও জরুরি। পাশাপাশি নিয়মিত ওমেগা-৩ গ্রহণের ক্ষেত্রে যাঁদের দীর্ঘমেয়াদি অসুখ রয়েছে বা অন্য ওষুধ চলেছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’