চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট কর্মীদের নির্দিষ্ট ২১১০ টাকা মিলছে না, তুমুল বিক্ষোভ নলহাটি ও বহরমপুরে

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও নলহাটি: নির্বাচন কমিশনের নির্ধারিত টাকা না পাওয়ায় ভোট কর্মীদের বিক্ষোভ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর YMA ময়দানেএবং বীরভূমের নলহাটিতে বুধবার বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। তাদের দাবি ,সম্পূর্ণ টাকা না পাওয়া পর্যন্ত তারা নির্বাচনের কাজ করতে যাবেন না বলে জানিয়েছেন ভোট কর্মীরা। এর পাশাপাশি বীরভূমের নলহাটিতে(Nalhati) ভোট কর্মীদের বিক্ষোভ হয়। দুই জায়গাতেই পুলিশ অফিসাররা এসে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। মুর্শিদাবাদ জেলার ভোট কর্মীদের অভিযোগ নির্বাচন কমিশন ভোট কর্মীদের জন্য মাথাপিছু ২১১০টাকা করে নির্ধারিত করেছে। কিন্তু তাদের হাতে দেওয়া হচ্ছে ১৩৭০ টাকা। কম টাকা তারা নেবেন না।

যদি সম্পূর্ণ টাকা না দেয় সম্পূর্ণ তাহলে তারা ভোটের ডিউটিতে যাবেন না। অপরদিকে বীরভূম জেলা নলহাটিতে ভোট কর্মীদের অভিযোগ তাদের কোন টাকাই দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে পরে টাকা দেওয়া হবে। আপাতত টাকা বকেয়া রাখা হচ্ছে। টাকা সম্পূর্ণ আসেনি তাই ডিউটি টাকা পরে পাবে। এই টাকা বিভ্রাটকে কেন্দ্র করে দুই জায়গাতেই তুমুল বিক্ষোভ শুরু করেন ভোট কর্মীরা। তাদের দাবি নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে ভোট কর্মীদের মুর্শিদাবাদ জেলায় নিয়ে আসা হয়েছে। কিন্তু টাকা না দিয়ে ভোটের মেশিন অন্যান্য সরঞ্জাম দিয়ে তাদের বুথে পাঠানোর চেষ্টা হচ্ছে। তাই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ অফিসাররা এই বিষয়ে সমঝোতা করতে এলে ভোট কর্মীরা স্পষ্ট জানান, তারা কোন প্রতিশ্রুতি নয়, সম্পূর্ণ টাকা হাতে চান। এর ফলে দু জায়গাতেই ভোট কর্মীদের বুথে যাওয়ার ক্ষেত্রে বিলম্ব দেখা দেয়। রাত পোহালেই রাজ্যে প্রথম দফার নির্বাচন।

১৫২ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল থেকে। বুধবার সকাল থেকে বিভিন্ন জেলায় যেখানে যেখানে প্রথম দফা নির্বাচন সেখানে ডিসিআরসি(DCRC) সেন্টার থেকে ভোট মেশিন সহ অন্যান্য সরঞ্জাম বিলি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভোট কর্মীদের ভোট মেশিন সহ পুলিশি নিরাপত্তায় বিভিন্ন ভোটকেন্দ্র গুলিতে পাঠানো হচ্ছে। কিন্তু তার মধ্যে বেশ কয়েক জায়গায় ভোট কর্মীদের মাথাপিছু নির্বাচন কমিশনের বরাদ্দ ২১১০ টাকা পেতে টালবাহনা হওয়ায় ক্ষোভ জড়িয়ে পড়েছে। যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ অফিসারদের। ভোটারদের মাথাপিছু বরাদ্দ টাকা, জেলায় জেলায় কেন কম এসেছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের কাজে গেছে বাস আসানসোলে অটো ও টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

বাংলায় দ্বিতীয় দফার ভোটে ১০২ বিজেপি প্রার্থীর নামে ফৌজদারি মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ