চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

বাংলায় দ্বিতীয় দফার ভোটে ১০২ বিজেপি প্রার্থীর নামে ফৌজদারি মামলা

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার মতো বাংলায় দ্বিতীয় দফার ভোটেও দাগিদের প্রার্থী করার ক্ষেত্রে অন্য দলের চেয়ে এগিয়ে বিজেপি। দ্বিতীয় দফায় বিজেপির ১৪২ প্রার্থীর মধ্যে ১০২ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। তার মধ্যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে ২৯টি মামলা।

বেসরকারি নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তরফে বাংলার বিধানসভা ভোটের প্রার্থীদের নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে প্রার্থীদের সম্পত্তির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলা সংক্রান্ত নানা তথ্য রয়েছে। আর সেই তথ্য পিলে চমকানোর মতো। ওই রিপোর্টে বলা হয়েছে, বাংলায় দুই দফায় মিলিয়ে ভোটের ময়দানে রয়েছেন ২,৯২৬ জন প্রার্থী। তার মধ্যে ২,৯২০ জনের নির্বাচনী হলফনামা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে। ওই ২,৯২০ জনের মধ্যে ৬৮৩ জনের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। অর্থা‍ৎ ২৩ শতাংশ প্রার্থীই দাগি। ৬৮৩ জনের মধ্যে আবার ৫৮৯ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রয়েছে। অর্থা‍ৎ যে মামলায় কমপক্ষে পাঁচ বছর শাস্তির বিধান রয়েছে।

দাগিদের প্রার্থী করার বিষয়ে বাকি সব দলকে টেক্কা দিয়েছে স্বচ্ছ রাজনীতির ধ্বব্জাধারী বিজেপি। দলের ২৯৩ জন প্রার্থীর (অর্জুন সিংহের হলফনামা বিশ্লেষণ করা যায়নি) মধ্যে ২০৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। শতাংশের হিসাবে ৭১। বিজেপির পরেই কংগ্রেসের স্থান। শতাব্দী প্রাচীন দলের ২৯৩ জনের মধ্যে ৭৬ জনের (২৬ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। পিছিয়ে নেই সিপিআইএম-ও। মেহনতি মানুষের স্বঘোষিত মসিহাদের ১৯৮ জনের মধ্যে ৯৪ জন (৪৭ শতাংশ) দাগি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ২৯০ জনের মধ্যে ১১২ জন দাগি (৩৯ শতাংশ)। নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের ২৩ জনের মধ্যে ৮ জনের নামেই ফৌজদারি মামলা রয়েছে।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২।১৩০ জন প্রার্থী লড়াইয়ের ময়দানে ছিলেন। তাঁদের মধ্যে ৫২৮ জনের অর্থা‍ৎ ২৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এবার দাগি প্রার্থীর সংখ্যা কমেছে।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ