তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়। আর তার আগে এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যা ভোটারদের কপালে ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। এমনিতেই এসআইআর পর্বে বড় সংখ্যার নাম বাদ গিয়েছে। তার মধ্যে যে নামগুলি ভোটার তালিকায় আছে সেটা দেখে নিশ্চিন্ত হয়ে থাকলে যে হবে না তা আবার বুঝিয়ে দিল নির্বাচন কমিশন। আর তাই রাত পোহালেই বৃহস্পতিবার যাঁদের ভোট আছে তাঁদের অনেকটা সতর্ক হতে হবে। কারণ বুথে প্রবেশ করা নিয়ে নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন।

এদিকে সেই নিয়ম জানতে সোশ্যাল মিডিয়ায় কৌতূহলীদের ভিড় দেখা গিয়েছে। তবে প্রত্যেক বুথে ‘ভোটার সহায়তা বুথ’ থাকছে। সেখানে দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উপস্থিত থাকবেন। সহায়তা বুথে ভোট শুরুর আগে থেকে উপস্থিত থাকবেন বিএলও এবং তাঁর এক সহকারি। তাঁরাই ঠিক করবেন, কোন ভোটার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন। অর্থাৎ এখানে বিএলও’‌র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিএলওর কাছে ভোটার তালিকার কপি থাকবে। ভোটারকে তাঁর নাম ও সিরিয়াল নম্বর খুঁজে পেতে সাহায্য করবে বিএলও। তিনি ভোটারের পরিচয়পত্র পরীক্ষা করে নিশ্চিত করলে তবেই ভোটকেন্দ্রে প্রবেশ করা সম্ভব হবে। বিএলও সন্তুষ্ট হলে কাজ শেষ।

অন্যদিকে এসআইআর পর্বে ভোটারদের লাইন দিয়ে দাঁড়িয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল। এবারও সেই কাণ্ড হবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা রয়েই গিয়েছে। কারণ বহু বিএলও আবার খারাপ ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে। বিএলও একজন ভোটারের হাত পরীক্ষা করে দেখবেন কালির দাগ আছে কিনা। ভোটার তালিকা এবং ছবি সবই পরীক্ষা করে সবুজ সংকেত দিলেই ভোটার বুথে ঢুকতে পারবেন। মুখ ঢেকে থাকা মহিলা ভোটারদের পরিচয় যাচাই করতে পারবেন বিএলও। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যারা নিশ্চিত করবে নিরাপত্তা–সহ ভোটের সরঞ্জাম।

এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা। আর জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ রয়েছে। ইতিমধ্যেই সব কেন্দ্রে ভোট কর্মীরা পৌঁছে গিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ১৫২টি আসনে ভোটে লড়ছেন ১,৪৭৮ জন প্রার্থী। এখন দেখার বিষয়, যাঁদের নাম ভোটার তালিকায় আছে তাঁরা ঠিকভাবে ভোট দিতে পারেন কিনা।

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা