চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করল ইরান, একটি ভারতে যাচ্ছিল

নিজস্ব প্রতিনিধি: সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালিতে দুটি জাহাজকে আটক করল ইরানের আধা সামরিক বাহিনী (IRGC)। যেখানে একটি ভারতীয় জাহাজও রয়েছে। বিষয়টি আবারও প্রমাণ করল হে, গুরুত্বপূর্ণ নৌপথগুলিতে পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। আটককৃত জাহাজ গুলিকে এখন ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজ দুটি হল পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা এবং লাইবেরিয়ার পতাকাবাহী এপামিনোডস। এর আগে ইসলামাবাদে ইরান-আমেরিকার যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার মুহূর্তে আমেরিকা দুটি ইরানি জাহাজ জব্দ করেছিল। তার প্রতিশোধে এবার দুই জাহাজ জব্দ করল ইরান। অভিযোগ, তাঁরা সামুদ্রিক আইন লঙ্ঘন করেছে। জাহাজ দুটিকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেগুলি আইআরজিসি-র হেফাজতে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিষয় টি নিশ্চিত করেছে।

জানা গিয়েছে, জব্দকৃতদের মধ্যে গুজরাতগামী একটি পণ্যবাহী জাহাজও রয়েছে। সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে জানা গিয়েছে যে, দুবাই থেকে গুজরাতের মুন্দ্রা বন্দরের দিকে যাওয়ার পথে এপামিনোডস জাহাজটিকে আটক করা হয়েছে। এই ঘটনাটি সামুদ্রিক করিডোর দিয়ে চলাচলকারী ভারত গামী পণ্যবাহী জাহাজের জন্য উদ্বেগের বিষয়। তবে জব্দ করা দুটি জাহাজ ছাড়াও গ্রিক মালিকানাধীন ইউফোরিয়া নামের তৃতীয় একটি জাহাজও রয়েছে।তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাই ওই জাহাজকে আনুষ্ঠানিকভাবে আটক না করা হলেও, জাহাজটি বর্তমানে ইরানের উপকূলে আটকা পড়েছে। যা ওই অঞ্চল দিয়ে পারাপার হওয়া বৈশ্বিক জাহাজ সংস্থা গুলোর জন্য বিরক্তিকর বিষয়।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, ‘হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অর্থ ইরানের সামুদ্রিক আইন লঙ্ঘন করা। তাই জাহাজগুলিকে মাশুল গুণতে হবে। হরমুজে দুটি জাহাজে গুলি চালিয়েছে ইরান। তার পরেই তাদের আটক করা হয়েছে।’ তবে গুলি চালানোর আগে সতর্ক করেছিল ইরান বাহিনী।তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি।রবিবার, আমেরিকা হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে জব্দ করেছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ