চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে ইডি তলব করেছে সিজিও কমপ্লেক্সে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের(Samik Bhattacharya) দাবি, ইডি সিবিআই এর তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গের কোন উৎসাহ নেই। নির্বাচন চলছে। ইডি সিবিআই তাদের কাজ করছে। তাঁর দাবি, মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে। তৃণমূল ক্ষমতা থেকে চলে গিয়েছে। ইডি, সিবিআই – এর কাজে মানুষ সন্তুষ্ট নয়, এমনকি তারাও সন্তুষ্ট নয়। শমীক ভট্টাচার্যের দাবি, প্রয়োজন হলে ইডি সিবিআই- এর দরজায় তালা দিয়ে দিন। তাতেও বিজেপি জিতবে।

বিজেপি কমিশনের ভরসায় নির্বাচনে লড়তে নামে নি বলে শমীক ভট্টাচার্য বলেন, পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট করালে রাজ্যে বিজেপি জিতবে। তৃণমূল ক্ষমতা থেকে চলে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে যে ভোটারদের তথ্য নিষ্পত্তি হয়েছে তাদের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রথম দফায় ১৩৬ জনের নাম প্রকাশিত হয়েছে বিবেচনা ভোটের তথ্য নিয়ে সত্যি তথা সমগ্র এস আই আর প্রক্রিয়া নিয়ে যখন তৃণমূল প্রশ্ন তুলছে তখন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, তারা এসব নিয়ে কোন কিছু ভাবেন না।

বুধবার হুগলি জেলার হরিপালে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। হরিপালে বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষের সমর্থনে রোড শোতে অংশগ্রহণ করেন শমীক ভট্টাচার্য। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইডি ,সিবিআই এর কাজে সাধারণ মানুষ যেমন সন্তুষ্ট নন, তাঁরাও সন্তুষ্ট নন। ইডি সিবিআই(ED-CBI) – এর দরজায় দরকার হলে তালা দিয়ে দিন তাতেও দেখবেন বিজেপি জিতবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের কাজে গেছে বাস আসানসোলে অটো ও টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

বাংলায় দ্বিতীয় দফার ভোটে ১০২ বিজেপি প্রার্থীর নামে ফৌজদারি মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ