দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কাঠফাটা রোদের মধ্যেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন রাজ্যবাসী। এপ্রিল শুরু হতে না হতেই বাতাস দিয়ে যেন ‘লু’ বইছে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। তার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে এক্ষুনি কাটছে না গরমের অস্বস্তি ভাব। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আর সমুদ্রতল থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা ০.৯ কিলোমিটার।

ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলে শুকনো বাতাস রাজ্যে প্রবেশ করছে। তাই তাপপ্রবাহের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের ফলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। শুক্রবারেও একই অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের অন্তত ১২টি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বইবে।

রবিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়়া, উত্তর ২৪ পরগনা জেলাতে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়়ের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়বৃষ্টি হবে। রবিবার থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ