দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্রর বুথ এজেন্ট।২৭১ নম্বর বুথ।সাউদখালি ভজহরি বোর্ড প্রাইমারি স্কুল।বেধড়ক মারধোর এর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।অভিযোগকারী রবিশঙ্কর মণ্ডল(Rabisankar Mandal)।এলাকায় পবিত্র কর আসেন, বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীও যায় ঘটনাস্থলে।

ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রাম(Nandigram)।তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধোর এর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।অঞ্চল সভাপতিকে পুলিশের সাহায্যে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।রবিশঙ্কর মণ্ডল জানান, বুথ থেকে বেড়িয়েছিলাম। সঙ্গে সঙ্গে প্রায় ১৫ জন বিজেপির লোক ঘিরে ধরে। মাঠে নিয়ে গিয়ে মারধর করে। বিভিন্ন জায়গায় কেটে গেছে। আমরাও একটা সময় বিজেপি করতাম। ওদের মাঠ তৈরি করে দিয়েছিলাম।

পবিত্র কর বলেন,আমাদের বুথ এজেন্ট, তিনি অন্য বুথ এলাকায় থাকেন। এখানে বসেছিলেন। কিন্তু ওঁকে মারধর করা হয়েছে। উপযুক্ত জায়গায় জানিয়েছি।ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। নন্দীগ্রামের জেলেমারার ৩৭ নং বুথে ভেকুটিয়া ১ অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি রাখহরি ঘড়াকে ব্যাপক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

রাখহরি ঘড়ার অভিযোগ তিনি যখন ভোট দিতে আসছিলেন সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী তাকে ঘিরে ধরে। প্রচন্ড মারধর করে। এই মুহূর্তে তাকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সমগ্র অভিযোগ অস্বীকার বিজেপির। বিজেপির দাবি রাখহরি সন্ত্রাসের উদ্দেশ্যে বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়েছিলেন। সাধারণ মানুষ রুখে দিয়েছে।নন্দীগ্রামে যাতে নতুন করে আরো অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য বিভিন্ন বুথ এলাকা গুলিকে বিশেষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। গ্রামের মধ্যে টহলদারি বাড়ানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ