দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে্ই পশ্চিমবঙ্গে শেষ হয়েছে প্রথম দফার ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধে ছয়টা পর্যন্ত (ভোটদানের সরকারি সময়সীমা শেষ পর্যন্ত) গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ। ভোট দানের হারে বাকি ১৫ জেলাকে টেক্কা দিয়েছে দক্ষিণ দিনাজপুর। ওই জেলায় ভোট পড়েছে ৯৩.১২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পংয়ে। ওই জেলায় ভোট পড়েছে ৮১.৯৮ শতাংশ। আসনওয়াড়ি হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ওই কেন্দ্রে ভোট পড়েছে ৯৬ দশমিক ৩৫ শতাংশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাতটা থেকে রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনে ভোট নেওয়া শুরু হয়েছিল। ভাগ্যপরীক্ষায় নেমেছিলেন ১,৪৭৮ জন প্রার্থী। প্রচণ্ড রোদ আর গরমকে উপেক্ষা করেই ভোটের লাইনে ভিড় জমিয়েছিলেন ভোটাররা। ভোট দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে পাঁচ জনের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। সময় যত গড়িয়েছে ততই বুথগুলিতে ভোটারদের লাইন উপচে পড়েছে। সর্পিল গতিতে এঁকেবেঁকে গিয়েছিল লাইন। বিকেল তিনটে নাগাদই ভোটদানের হারে বোঝা গিয়েছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে টেক্কা দিয়ে যাবে প্রথম দফার ভোট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ।

সন্ধে ছয়টায় ভোটগ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, বাংলায় প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে। মুসলিম অধ্যুষিত এলাকায় ভোটদানের হার ছিল উল্লেখয্যগ্য। রাজনৈতিক পণ্ডিতরা মনে করছেন, এসআইআরের কারণেই এবার রেকর্ড সংখ্যক মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গরমকে উপেক্ষা করে বুথমুখো হয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কোন আসনে কত শতাংশ ভোট পড়েছে-

রঘুনাথগঞ্জ ৯৬.৩৫ শতাংশ

ভগবানগোলা—–৯৬.৩২ শতাংশ

কোচবিহার উত্তর—৯৪.৩৪ শতাংশ

ডোমকল——– ৯৪.৬৮ শতাংশ

ফারাক্কা———- ৯৫.৭১ শতাংশ

গঙ্গারামপুর——– ৯৪.৯৭ শতাংশ

গড়বেতা————৯৪.৩০ শতাংশ

হাসন————- ৯৪.০৫ শতাংশ

ইটাহার————-৯৪.০৬ শতাংশ

জঙ্গিপুর————-৯৪.৮২ শতাংশ

খড়গপুর———— ৯৪.৫৩ শতাংশ

লালগোলা————-৯৫.৯৫ শতাংশ

মাথাভাঙ্গা————৯৪.৮০ শতাংশ

ময়নাগুড়ি————৯৫.১৬ শতাংশ

সিতাই————–৯৫.৫৪ শতাংশ

সুতি————– ৯৫.৬২ শতাংশ

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ