জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

অবশেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টা নাগাদ বোলপুর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টা নাগাদ বোলপুর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। তবে এদিন সকালে তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইব্যুনালের পরেও তাঁরা ভোটদানের অনুমতি পাননি। ভোটকেন্দ্রে গেলে তাঁদের দায়িত্বে থাকা আধিকারিক জানান, ভোটার তালিকায় তাঁদের নাম নেই। এরপর ওই বৃ্দ্ধ দম্পতি কোর্টের নির্দেশের অংশটি দেখালে তাঁদের সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। সেটিও দেখান, কিন্তু তারপরেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়না। তাঁদের বলা হয়, ভোট দিতে হলে তাঁদের সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। কিন্তু বোলপুর থেকে সিউড়ি গিয়ে সেটি সংগ্রহ করার ধকল নিতে পারবেন না বলে ভোট না দিয়েই ফিরে যান তাঁরা। এরপরেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। জেলাশাসক (ডিএম) এই বিষয়ে মহকুমাশাসককে এবং মহকুমাশাসক রিটার্নিং অফিসারকে নির্দেশ দেন। অবশেষে কমিশনের অনুমতি মিলতেই বৃদ্ধ দম্পতিকে ভোট দিতে দেওয়া হল।

আজ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হল পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন। ১৫২টি আসনে ভোট হয়েছে। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সেই মতো সকাল সকাল ভোট দিতে চলে গিয়েছিলেন চিত্রকর নন্দলাল বসুর নাতি ও তাঁর স্ত্রী। কিন্তু আজই আদালতের রায়ের নথি থাকার পরও তাঁরা ভোট দিতে পারেননি। বোলপুরের এক ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। ভোটাধিকার না পেয়ে ফিরতে হয় তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করেই সকাল থেকে রাজনীতি মহলে আলোড়ন পড়ে যায়। অবশেষে অনেক জটিলতার পর দিনের শেষে কমিশনের নির্দেশে আজ বিকেলে তাঁরা ভোটদানের অনুমতি পেলেন তাঁরা এবং ভোট দিলেন।

নির্বাচন কমিশনের তথ্যে বলা হয়েছে, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে ছিলেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু নন্দলাল বসুর নাতি ও নাতবউকে ভোট দিতে না দেওয়ার ঘটনায় অনেকে নির্বাচন কমিশনের মুণ্ডুপাত করেছিলেন। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনের। এরপর ট্রাইবুনালে নাম তোলার আর্জি জানিয়েছিলেন তাঁরা। এপ্রিল মাসের গোড়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, নন্দলাল বসুর নাতির করা আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। কিন্তু SIR এর তালিকা প্রকাশ হতেই দেখা যায় ওই দম্পতির নাম বিবেচনাধীন তালিকায়। বিচারকরা ওই তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তি করছেন। ধাপে ধাপে বের হতে থাকে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সেখানেও দেখা যায়, সুপ্রবুদ্ধ এবং তাঁর স্ত্রীর নাম নেই। তখন তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দেশের সর্বোচ্চ আদালত ট্রাইবুনালকে প্রবুদ্ধবাবুদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। তার পর ট্রাইবুনালের নির্দেশে ওই বৃদ্ধ দম্পতির নাম ভোটার তালিকায় উঠে যায়। কিন্তু তারপরও আজ প্রথমে ভোট দিতে পারেননি তাঁরা। অবশেষে কমিশনের তরফে বৃদ্ধ দম্পতিকে ভোট দিতে যাওয়ার অনুরোধ করা হয়। এবং বিকেলে তাঁরা ভোট দেন।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২