সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের শতরান পূর্ণ করলেন সঞ্জু স্যামসন। তাঁর ৫৪ বলে অপরাজিত ১০১ রানের দৌলতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তুলল চেন্নাই সুপার কিংস।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড়। বড় শট খেলতে গিয়ে তৃতীয় ওভারে আল্লা গজনফরের বলে তিলক বর্মার তালুবন্দি হয়ে আউট হয়ে যান চেন্নাই অধিনায়ক। ১৪ বলে ২২ রান করে ফেরেন রুতুরাজ। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে খেলে দ্রুতগতিতে রান তুলতে থাকেন সঞ্জু ও সরফরাজ। ষষ্ঠ ওভারে মিচেল স্যান্টনারের বলের লাইন মিস করে ক্লিন বোল্ড হন সরফরাজ। তিনি করেন ৮ বলে ১৪। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৭৩। চার নম্বরে নামা শিবম দুবে তেমন সুবিধা করতে পারেননি। তিনিও গজনফরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ৮ বলে ৫ রান।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে সঞ্জু ও ডেওয়াল্ড ব্রেভিস ৯.১ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মারমুখী মেজাজে খেলতে থাকা সঞ্জু ২৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ১১তম ওভারে অশ্বনী কুমারের বলে আউট হয়ে যান ‘বেবি এবি’ ব্রেভিস (১১ বলে ২১)। কার্তিক শর্মার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু। যদিও রান তোলার গতি খানিকটা শ্লথ হয়ে যায়। ১৭তম ওভারে যশপ্রীত বুমরার বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান কার্তিক শর্মা (১৯ বলে ১৮)। সাত নম্বরে নেমে ধুমধাড়াক্কা ব্যাট করতে থাকেন জেমি ওভারটন। তিনি সাত বলে ১৫ রান করে ফেরেন। একদিকে কুম্ভ হয়ে লড়াই করতে থাকা সঞ্জু শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি ৫৪ বলে ১০টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১০১ রান করে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে আল্লা গজনফর ২৫ রানে দুই উইকেট নিয়েছেন।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা