দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভোগার ফলে যমজ শিশু দুটির ঠাঁই হয়েছিল সরকারি মেডিক্যাল কলেজে। আইসিইইউ-তে ভর্তি ছিল দুই যমজ ভাই। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয় তাদের। পরিস্থিতি খারাপ বুঝে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় শিশুদের পরিবারের তরফে। তবে তার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৪ মাসের সুপ্রিয়াংশী। মৃত্যুর সময় শিশুটির ওজন ছিল ২.৮৬ কেজি। অপরদিকে নৈতিক নামে অন্য শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় পাঠানো হয়েছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর ক্ষোভ উগরে দিয়েছে সুপ্রিয়াংশী ও নৈতিকের পরিবারের সদস্য়রা।

আরও পডুন: গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

জানা গিয়েছে, গত বছরের (২০২৫) ডিসেম্বর মাসে একটি কমিউনিটি হেলথ সেন্টারে জন্মগ্রহণ করে সুপ্রিয়াংশী ও নৈতিক। প্রথম থেকেই এই দুই যমজ ভাইয়ের ওজন কম ছিল। বয়স যখন চার মাসে এসে দাঁড়াল সেসময় তাঁদের বয়স স্বাভাবিকের থেকেও কম ছিল। গত ১৫ দিনেরও বেশি সময় ধরে জ্বর, ডায়রিয়া ও বমি নিয়ে এই দুই যমজ শিশু অসুস্থতায় ভুগছিল। তবে তাদের পরিবার প্রথমে গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। বেশ কিছুদিন ধরে সেখানে চিকিৎসা করে বুঝতে পারে পরিস্থিতি খারাপ। তারপরই মধ্যপ্রদেশের ভোপালের জেলা হাসপাতালে ভর্তি করা হয় শিশু দুটিকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুপ্রিয়াংশীর। পাশাপাশি নৈতিকের অবস্থা খুবই আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

সূত্রের খবর, গোটা ঘটনায় সুপ্রিয়াংশী ও নৈতিকের পরিবারের লোকজন অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগ, অঙ্গনওয়াড়ি বা আশা কর্মীদের পক্ষ থেকে দিনের পর দিন শিশুদের টিকা দেওয়ার জন্য কোনও খোঁজ-খবর নেওয়া হত না। এমনকি কোনওদিন কোনও সরকারি প্রকল্পের সুবিধাও পাওয়া যায়নি। কেন ওই সরকারি হাসপাতালে ঠিকভাবে চিকিৎসা হল না? এই প্রশ্নও তুলেছে শিশু দুটির পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই গ্রামের লাইসেন্সবিহীন চিকিৎসকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এক সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের বর্তমানে ১০ লক্ষেরও বেশি শিশু অনাহার-অপুষ্টিতে ভুগছে।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ