দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে ভোটের কারণে চারিদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে রাজ্যের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে। জারি রয়েছে নির্বাচনী আচরণবিধি (MCC)। সেই  আবহে RPF হাওড়া রেল স্টেশনে অভিযান চালিয়ে  প্রায় ৮০ লক্ষ টাকার বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার করেছে।  ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরপিএফ।

জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনার গহনার আনুমানিক বাজারমূল্য ৭৮,৯৪,০০০ টাকা। ভোটের মুখে বিপুল পরিমান সোনা উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আরপিএফ নিয়মিত সার্চ অভিযান চালানোর সময় ৬০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করেন। ওই ব্যক্তির ব্যাগ থেকে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর তাঁকে উৎস এবং কোথায় নিয়ে যাচ্ছেন সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে।  

আরও পড়ুন: শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিপুল পরিমাণ সোনা সহ ওই ব্যক্তিকে আটকের পর আরপিএফ তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আয়কর বিভাগের হাতে তুলে দেয়। বলা ভালো ভোটের আবহে অনেকেই বেআইনি কার্যকলাপের উদ্দেশ্যে রেল পথকে ব্যবহার করে। সেই দিকেই কড়া নজরদারিতে মিলেছে সাফল্য। এই ঘটনার পর হাওড়া, শিয়ালদহ সহ রাজ্যের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘৪ মে-র পরে সব ফাইল খুলে তদন্ত করবে বিজেপি সরকার’, হুঙ্কার মোদির

ভোট মিটতেই যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সামশেরগঞ্জে

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ