কোচবিহারের কদমতলায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-ছেলের

সুরজিৎ পুণাতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করে। তাঁর বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়ে পুণাতেই চলে যায় সে। চার-পাঁচদিন আগে তাঁরা কোচবিহারে এসেছিলেন। নিজেদের ফ্ল্যাটেই উঠেছিলেন তাঁরা। আর সেই ফ্ল্যাটেই এদিন সাতসকালে লাগল আগুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে উত্তরবঙ্গের কোচবিহার শহরের কদমতলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে জোর শোরগোল পড়ে গেল মঙ্গলবার। তবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। কদমতলার একটি পাঁচতলা বাড়িতে একটি প্ল্যাটে সেই আগুন লাগে। তার জেরে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন মা সুপ্রিয়া সরকার(৫১) ও তাঁর ছেলে সুজয় সরকার(৩২)। এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা প্রথমে আগুন দেখতে পান। আবাসনের পাঁচতলা থেকে ধোঁয়া বের হতে দেখেই তাঁরা চিৎকার করেন। আবাসনের অনেকেই সেই সময় ঘুমোচ্ছিলেন। প্রাতঃভ্রমণকারীদের চিৎকারে ঘুম ভাঙে। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলেও। দ্রুত সেখানে দমকলের দুটি ইঞ্জিনও চলে আসে। আগুন নিভিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে যখন দমকলকর্মীরা ঘরে ঢোকেন ততক্ষনে মারা গিয়েছেন দুইজনে।

জানা গিয়েছে, সুরজিৎ পুণাতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করে। তাঁর বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়ে পুণাতেই চলে যায় সে। চার-পাঁচদিন আগে তাঁরা কোচবিহারে এসেছিলেন। নিজেদের ফ্ল্যাটেই উঠেছিলেন তাঁরা। আর সেই ফ্ল্যাটেই এদিন সাতসকালে লাগল আগুন। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে দেহদুটির ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারবেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, সুরজিতদের ফেরার পরে এক অচেনা ব্যক্তিকে বার ২-৩ তাঁদের ফ্ল্যাটে আসতে দেখা গিয়েছে। যদিও তিনি কে তা জানা যায়নি। আর এখানেই দানা বাঁধছে রহস্য। এদিন পুলিশ যখন ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন দরজার বাইরে গ্রিলের একটি গেট ছিল। সেই গেটে বাইরে থেকে তালা লাগানো হয়েছিল। পুলিশ সেই তালা ভেঙে গ্রিল খুলে তবেই দরজা ভাঙে। আর এখানেই প্রশ্ন উঠছে মা ছেলেকে কেউ কী তাহলে খুন করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আর গ্রিল বন্ধ করে চম্পট দিয়েছে! পুলিশ সব কিছু খতিয়ে দেখছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি