নির্বাচনের আগে অশোকনগরে ধাক্কা ISF শিবিরে, শক্তিবৃদ্ধি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : আরমাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে বড়সড় ধাক্কা খেল আইএসএফ (ISF)। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৪৬ হাজার ভোট পেয়েছিল তাঁরা। কিন্তু এবার ভোটের আগেই ভাঙন লাগলো দলে। প্রায় ১০০ পরিবার এদিন আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সরকারের উন্নয়নের কাজ দেখেই তৃণমূলের শক্তিবৃদ্ধি করলেন তাঁরা।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হিজলিয়া এলাকায় অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী একটি পথসভায় আসেন। সেখানেই যোগদান করেন প্রায় শতাধিক পরিবার। নারায়ণ গোস্বামী বলেন, অশোকনগরের হাজার হাজার আইএসএফ কর্মী যেভাবে প্রতিনিয়ত তৃণমূলে যোগদান করছে তাতে আইএসএফ এবার গত নির্বাচনে পাওয়া ভোটের অর্ধেক ভোটও পাবে না। একদিকে আইএসএফ-র প্রার্থী পছন্দ না হওয়া, অন্যদিকে উন্নয়ন দুই দেখেই তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে জানিয়েছেন। 

যোগদান নিয়ে ভুরকুন্ডা পঞ্চায়েতের প্রধান রাজশ্রী সাহা জানান, আইএসএফের কর্মীরা বুঝতে পেরেছে তাদের ভোট এখন তলানিতে এসে ঠেকেছে। তাই তাঁরা তৃণমূলে শামিল হয়েছে। এই যোগদানের ঘটনায় তিনি খুশি। আইএসএফ কর্মীরা জানিয়েছেন, তাঁরা তৃণমূলের উন্নয়নে সামিল হতে চান। সেই কারণেই তাঁরা জোড়াফুলের ঝাণ্ডা হাতে তুলে নিলেন। 

আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। এদিন ১৪২ আসনে হবে ভোটগ্রহণ। তারমধ্যে অন্যতম অশোকনগর। গত বিধানসভায় যথেষ্ট ভালো ফল করেছিল আইএসএফ। এবার নির্বাচনের আগে সেখানে প্রচার হলেও তেমন সাড়া নেই বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ১০০ পরিবারের তৃণমূলে যোগদান বড় ধাক্কা তো বটেই।

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক