মাত্র ২০ টাকার অভিমানে বাড়ি ছাড়ল কিশোর, তারপর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের বাঘা জেলায় ১৪ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে তৈরি হয়েছিল চরম উদ্বেগ। মাত্র ২০ টাকার জন্য জীবনের চরম পদক্ষেপ বেছে নিয়েছে এক কিশোর। ছোট্ট একটি অভিমান কীভাবে বড় সংকট ডেকে আনতে পারে, এই ঘটনা তারই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৪ বছর বয়সী ওই কিশোর সিঙ্গারা খাওয়ার জন্য মায়ের কাছে ২০ টাকা চেয়েছিল। কিন্তু মা সেই সময় টাকা দিতে অস্বীকার করলে সে অভিমান করে বসে। রাগের মাথায় সে সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাবে। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে সে মায়ের ব্যাগ থেকে ৫০০ টাকা নিয়ে নেয়। ওই টাকা দিয়ে বাইরে কিছুদিন কাটিয়ে দেওয়ার পরিকল্পনাই ছিল তার। বাড়ি ছাড়ার পর কিশোরটি একের পর এক শহরে ঘুরে বেড়ায়। প্রথমে সে নারকাটিয়াগঞ্জে যায়, সেখান থেকে ট্রেনে গোরখপুর, পরে লখনউ, গোন্ডা এবং শেষ পর্যন্ত প্রয়াগরাজে পৌঁছে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সে টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করছিল। এত কম বয়সে একা এভাবে দূরদূরান্তে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। পুলিশও আশঙ্কা করছিল, ভুল মানুষের সংস্পর্শে পড়লে বড় বিপদ ঘটতে পারত।

আরও পড়ুন: তেলেঙ্গানায় নিজের রাজনৈতিক দল চালু করলেন প্রাক্তন BRS নেত্রী কে কবিতা

এদিকে সন্তান বাড়ি না ফেরায় পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায়, কিশোরটির অবস্থান প্রয়াগরাজ রেলস্টেশনের আশপাশে। এরপর স্থানীয় রেল পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের দ্রুত তৎপরতায় কিশোরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনা শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা-সামান্য অভিমান বা রাগের কারণে হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। পরিবার ও শিশুদের মধ্যে খোলামেলা যোগাযোগ বজায় রাখা জরুরি, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা