আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে আয় অনুকূল নাকি মানসিক চাপ?

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ : কর্মক্ষেত্রে কোনও লক্ষণীয় যোগাযোগ ঘটবে। আয় অনুকূলে আসবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। বিশেষ কোনও ব্যাপারে অন্যের পরামর্শে লাভবান হবেন। কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। কোনও সুসংবাদ লাভ।

বৃষ : মানসিক চাপ কিছুটা কমবে। সামান্য আর্থিক উন্নতি। যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো পাওনা ও হঠাৎ অর্থলাভ। কোনও দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে। মনের দুর্বলতা চেপে চলুন নইলে ঝামেলায় পড়বেন। শারীরিক দুর্বলতা দেখা দেবে। হঠাৎ কথা কাটাকাটি মানসিক শান্তি নষ্ট করবে। নিকটজনের জন্য দুশ্চিন্তা।

মিথুন : কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ঘটতে পারে। আর্থিক অবস্থা চলনসই। পুরনো পাওনা আদায় হতে পারে। হঠাৎ দ্রব্য কিংবা অর্থক্ষতি হতে পারে। শারীরিক ও মানসিক অশান্তি বর্তমান থাকবে। কোনও সুসংবাদ পাবেন।

কর্কট : কর্মক্ষেত্রে নতুন ঝঞ্ঝাট। মানসিক উদ্বেগ। কারও শত্রুতাচরণে মন ক্ষতিগ্রস্ত হবে। কথাবার্তায় সংযমী না হলে অশান্তি দেখা দেবে। সামান্য আয়বৃদ্ধি।

সিংহ : কোনও চেষ্টা আশাহত করবে। কর্ম ও আর্থিক যোগাযোগ ভাল হবে। উদ্বেগ কিছুটা থাকবে। মানসিক অতৃপ্তি ও শারীরিক আমেজ কিছুটা নষ্ট হবে। খুচখাচ কিছু অর্থ হাতে আসবে। কোনও সুসংবাদ পাবেন। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য ও মানসিক অশান্তি বর্তমান থাকবে।

কন্যা: আগের ভুলের কারণে অকারণ আর্থিক মাশুল গুনতে হবে। প্রিয়জন সান্নিধ্যে দিনটা আনন্দের মধ্যে কাটবে। কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে। কাজকর্মে বড় ভুল হতে পারে।

তুলা : কারও প্রতি মন বিক্ষুব্ধ হয়ে উঠবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই কষ্ট পাবেন। আগের কোনও ভুল সংশোধন করতে হবে। কোনও নতুন দ্রব্য কিনতে পারেন। অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন। অকারণ অর্থনষ্ট ও কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে।

বৃশ্চিক : স্মৃতি হাতড়ে সময়ের অপব্যবহার করবেন না। প্রতিকূল অবস্থার মধ্যেও দিনটায় মানসিক শান্তি অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা ত্থাকবে। আর্থিক টানাটানির কিছুটা অবসান ঘটবে। গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠান হতে পারে। আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে।

ধনু : সামান্য আর্থিক যোগাযোগ ও অর্থাগম হলেও আর্থিক দুর্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রও থাকবে উদ্বেগপূর্ণ। ব্যয় বাড়বে। হঠাৎ ছোট কোনও ঘটনার কারণে মানসিক শান্তি নষ্ট। শরীর ভাল যাবে না। গৃহে আত্মীয়ের আগমন ও আপনি কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন।

মকর : কর্ম ও আর্থিক ক্ষেত্রের যোগাযোগগুলো লক্ষণীয় হয়ে উঠতে পারে। কোনও সুসংবাদ পাবেন। প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। তবে শরীর ও মনের উপর একটা চাপ সব সময়ই অনুভব করবেন। সমস্ত কাজে এখন সতর্কভাবে এগিয়ে চলা উচিত। ছোটখাটো অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে না চললে বিরোধ ও বিতর্ক অনিবার্য। গৃহে নতুন কোনও বিলাস দ্রব্য আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।

কুম্ভ : মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতার মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। আর্থিক অবস্থার উন্নতিমূলক কোনও পরিবর্তন হবে না। তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। ব্যয় চাপ বৃদ্ধি। কারও সাথে অযথা মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি।

মীন : হতাশা আর নৈরাশ্যে মনটা বিচলিত থাকবে। সবকিছুর মধ্যে জড়িত থেকেও মনে হবে কিছুই নেই। চলার মত অর্থ হাতে এলেও দিনটা হতাশাপূর্ণ। কর্মক্ষেত্রে কোনও আপাত মধুর যোগাযোগ এলেও ফলদায়ক হবে না। হওয়া কোনও কাজ অথবা পাওনা কিছু অর্থ আটকে থাকবে। সবকিছুই মেনে নিতে চেষ্টা করুন নইলে অশান্তি অনিবার্য। অপ্রত্যাশিত অর্থলাভ। শুভ কর্মে অর্থ ব্যয়।

Published by:

Share Link:

More Releted News:

২ মে রুচক রাজযোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

গজলক্ষ্মী রাজযোগে ধনী হওয়ার সুযোগ, ১৪ মে থেকে ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

৩০ এপ্রিল বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির জাতকদের বিপুল ধন-সম্পত্তি প্রাপ্তি

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সতর্কতা অবলম্বন করুন, পরিবারে বিয়ের সম্ভাবনা

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ